বিজ্ঞান মনস্ক ভারত গড়ার স্বপ্ন দেখছে ইসরো, শামিল হওয়ার আহ্বান প্রত্যেককে

ইসরো বৃহস্পতিবার রাত ১১টা ৩৭ মিনিটে পিএসএলভি সি৪৪-র মাধ্যমে আকাশে পাঠিয়েছে সবচেয়ে ক্ষুদ্র উপগ্রহ কামালস্যাট।

ইসরো বৃহস্পতিবার রাত ১১টা ৩৭ মিনিটে পিএসএলভি সি৪৪-র মাধ্যমে আকাশে পাঠিয়েছে সবচেয়ে ক্ষুদ্র উপগ্রহ কামালস্যাট। এছাড়াও মাইক্রোস্যাট-আর উপগ্রহও মহাকাশে পাঠানো হয়েছে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা স্পেস স্টেশন থেকে এই উৎক্ষেপণ করা হয়েছে। যা নিয়ে ফের একবার হইচই পড়ে গিয়েছে।

বিজ্ঞান মনস্ক ভারত গড়ার স্বপ্ন দেখছে ইসরো

২০১৯ সালে এটাই ইসরোর প্রথম মিশন। মাইক্রোস্যাট-আর উপগ্রহটি পাঠানোর পাশাপাশি ১০ সেন্টিমিটার দৈর্ঘ্যের কালামস্যাট যার ওজন ১.২ কেজি তাও পাঠানো হয়েছে। এটাই ভারতের পাঠানো সবচেয়ে হালকা ওজনের কৃত্রিম উপগ্রহ।

ঘটনা হল, এই কালামস্যাট স্কুল ছাত্ররা মিলে তৈরি করেছে। একেবারে ছোট স্কুল পড়ুয়াদের হাতে তৈরি কৃত্রিম উপগ্রহকে সযত্নে মহাকাশে পাঠিয়েছে ইসরো। যেটা অবশ্যই তারিখ করার মতো বিষয়।

আসলে ইসরো মহাকাশ গবেষণাকে সামনে রেখে এক বিজ্ঞান মনস্ক ভারত গড়ার আহ্বান জানিয়েছে। কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের পর ইসরো প্রধান কে সিভান জানিয়েছেন, ছাত্রদের তৈরি কালামস্যাট আমরা মহাকাশে পাঠিয়েছি। ভারতের সকল ছাত্রছাত্রীদের জন্য ইসরো দরজা খোলা রয়েছে। তোমরা উপগ্রহ তৈরি করো। আমরা তোমাদের হয়ে তা মহাকাশে পাঠাব।

অর্থাৎ বিজ্ঞান মনস্ক এক ভারত গড়ার আহ্বানই ইসরো প্রধান জানিয়েছেন। যে ক্ষুদ্র কৃত্রিম উপগ্রহটি মহাকাশে পাঠানো হয়েছে তাও প্রয়াত বিজ্ঞানী তথা রাষ্ট্রপতি আবদুল কালামের নামে তৈরি করা। এভাবেই বিজ্ঞান মনস্ক ভারত গড়ার স্বপ্ন দেখছে ইসরো। আর নিজেদের কাজের মধ্য দিয়ে কচিকাঁচাদের স্বপ্ন দেখাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+