Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Isro PSLV-C60 Spadex: আরও এক ইতিহাসের মুখে ইসরো, একটা নয়, এবার দুটো! উচ্ছ্বসিত গোটা দেশ

Isro PSLV-C60 Spadex to launch: ইতিহাসের মুখোমুখি ভারত। এটি কোন সাধারণ অভিযান নয়। উচ্চমানের প্রযুক্তি ব্যবহার করে স্যাটেলাইট পাঠানো হচ্ছে মহাকাশে। এক একটি স্যাটেলাইটের ওজন ২২০ কেজি। আজ সোমবার সেই অভিযানের সাক্ষী থাকবে দেশ। দেশের ইতিহাসে এটা যে একটা মাইলস্টোন তা বলাই যায়।

পোলার স্যাটেলাইট লঞ্চ ভেইকেল বা পি এস এল ভি রকেটের মাধ্যমে ওই দুই বিশেষভাবে তৈরি স্যাটেলাইট পাঠানো হবে মহাকাশে (Isro PSLV-C60 Spadex to launch)। একটি স্যাটেলাইটের নাম Chaser (SDX01) এবং Target (SDX02)।

Isro PSLV-C60 Spadex to launch

জানা যাচ্ছে, পৃথিবী থেকে ৪৭০ কিমি উপরে অবস্থান করবে অত্যাধুনিক এবং প্রযুক্তি নির্ভর এই দুই স্যাটেলাইট। এর আগে এই প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়েছে মাত্র তিনটি দেশ। রাশিয়া, আমেরিকা এবং চিন। এবার চতুর্থ নাম হিসাবে যুক্ত হতে চলেছে ভারতের নাম।। তৈরি হচ্ছে নয়া ইতিহাস!

Isro PSLV-C60 Spadex to launch: এই মিশন কেন এত গুরুত্বপূর্ণ?

ভারতীয় গবেষণা সংস্থার এই মিশনের (Isro PSLV-C60 Spadex to launch) উপর আরও অনেক অভিযান নির্ভর করবে। আগামীদিনে ইসরোর যে সমস্ত পরিকল্পনা আছে, সেগুলির জন্যে আজকের এই অভিযান খুবই গুরুত্বপূর্ণ। গগনযান অর্থাৎ মহাকাশে ভারতীয় মহাকাশচারীদের পাঠানো শুরু করে চন্দ্রযান ফোর, ভারতীয় অন্তরিক্ষ স্টেশন তৈরি, এই সমস্ত অভিযানের ক্ষেত্রে এই মিশন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই স্যাটেলাইট লঞ্চিং। ইসরোর প্রযুক্তি বিশ্বের অন্য দেশকে যে পাল্লা দেওয়ার মতো সেই বার্তাও এই অভিযানের মাধ্যমে যাবে তা খুবই স্পষ্ট।

অ্যাডভান্ড ডকিং প্রযুক্তির ক্ষেত্রে চতুর্থ দেশ হিসাবে উঠে আসার ক্ষেত্রেও ইসরোর এই অভিযান খুবই জরুরি। এর থেকেই প্রমাণিত হবে, যে কোনও জটিল অভিযানে সমান পারদর্শী ভারত। তবে খরচ এক্ষেত্রেও খুব বেশি নয়। 'স্পা-ডেক্স' (Isro PSLV-C60 Spadex to launch) এই মিশনের মাধ্যমে খুলে যাবে অনেক পথ।

Isro PSLV-C60 Spadex to launch: কখন সাক্ষী থাকবে দেশ?

জানা যাচ্ছে, বছর শেষের আগেই ইতিহাসের সাক্ষী থাকবে দেশ। আজ সোমবার অর্থাৎ ৩০ ডিসেম্বর এই মিসন উৎক্ষেপণ করবে ইসরো। আর সেদিকেই এখন গোটা দেশ নজর রাখছে। অন্যদিকে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ইসরোতেও (Isro PSLV-C60 Spadex to launch)। বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে চাঁদের পাঠিয়েছে ভারতের যান। ছুঁয়ে ফেলেছে সূর্যকেও। এবারও আরও বড় অভিযানে ভারত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+