ভোররাতে মহাকাশ পাড়ি দিল ইসরো-র নেভিগেশন স্যাটালাইট
আইআরএনএসএস১-এ সঠিকভাবে কাজ করছিল না। আর তার ব্যার্থতাকে মুছে দিতেই এদিন কাকভোরে ইসরো উৎক্ষেপণ করল অষ্টম নেভিগেশন স্যাটেলাইট আইআরএনএসএস১আই।
আইআরএনএসএস১-এ সঠিকভাবে কাজ করছিল না। আর তার ব্যার্থতাকে মুছে দিতেই এদিন কাকভোরে ইসরো উৎক্ষেপণ করল অষ্টম নেভিগেশন স্যাটেলাইট আইআরএনএসএস১আই। এই স্যটেলাইটকে নিয়ে এদিন মাকাশ পাড়ি দেয় পিএসএলভি সি৪১ রকেটটি।

এদিকে, আইআরএনএসএস১আই -এর সফল উৎক্ষেপণ ঘিরে বেশ উচ্ছসিত ইসরো। ইসরোর চেয়ারম্যান ডঃ কে সিভান এই সফল উৎক্ষেপণ প্রসঙ্গে সকল বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য, আইআরএনএসএস১আই ১৪২৫ কেজি ওজনের একটি যান। যার কার্যকারিতার সময়সীমা ১০ বছর। এই নয়া স্যাটেলাইটে ফ্রিকশন ওয়েলডিং এর প্রযুক্তি রয়েছএ যা বহু যানের কার্যকারিতাকে আরও পোক্ত করতে পারবে। যা মাহাকাশ যান ও মহাকাশ গবেষণা বিষয়ক দুটি ক্ষেত্রেই প্রভুত সম্বাবনা তৈরি করবে।












Click it and Unblock the Notifications