Proba-3 Mission: সূর্যের কাছে প্রোবা-৩, ইসরোর রকেটে চেপে মহাকাশ পাড়ি ইউরোপের কৃত্রিম উপগ্রহের
ISRO: সূর্য নিয়ে গবেষণায় মহাকাশে পাড়ি দিল প্রোবা-৩ উপগ্রহ (Proba-3 satellites)। ইউরোপীয় মহাকাশ সংস্থার (ESA) ওই কৃত্রিম উপগ্রহকে নিয়ে নির্দিষ্ট কক্ষপথে পাড়ি দিল ইসরোর পিএসএলভি রকেট (PSLV Rocket)। বৃহস্পতিবার বিকেল ৪টে ৪ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার (Sriharikota) রকেট উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ হয় প্রোবা থ্রিয়ের।
বুধবারই প্রোবা থ্রিয়ের উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটির জেরে তা একদিন পিছিয়ে দেওয়া হয়। অবশেষে বৃহস্পতিবার বিকেলে যাত্রা ইউরোপীয় মহাকাশ সংস্থা বা ইসার (ESA) তৈরি কৃত্রিম উপগ্রহের। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের ১ নম্বর লঞ্চ প্যাড থেকে সফল উৎক্ষেপণ করা হয় প্রোবা উপগ্রহের।

এই নিয়ে ৬১ তম উড়ান ভারতীয় রকেট পিএসএলভির। তবে এবারে হাই প্রোফাইল মিশন। ইসার প্রোবা-থ্রি প্রোজেক্টের আওতায় জোড়া মহাকাশযান (Spacecraft) মহাকাশে পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব রয়েছে পিএসএলভি রকেট বা পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের উপর।
ইসরো এই রকেট লম্বায় ৪৪.৫ মিটার ও ওজন প্রায় ৩২০ টন। এরই মধ্যে রয়েছে দুই মহাকাশযান। সেই দুটিকে মিলিয়েই তৈরি হয়েছে প্রোবা থ্রি কৃত্রিম উপগ্রহ। ইসরো জানিয়েছে, ইসরোর বাণিজ্যিক শাখা তথা ভারত সরকারের রাষ্ট্রায়ত্ত নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের ব্যবস্থাপনায় মাত্র ২৬ মিনিট ওড়ার পর মহাকাশে ইউরোপের উপগ্রহটিকে স্থাপন করবে ভারতীয় রকেট।
জানা গিয়েছে, সূর্যকে পর্যবেক্ষণ করবে উপগ্রহে থাকা দুই মহাকাশযান। এর মধ্যে একটির নাম করোনাগ্রাফ (Coronagraph Spacecraft) ও অন্যটি অকাল্ট (Occulter Spacecraft OSC)। পূর্ণ সূর্যগ্রহণ হলে সূর্যের যে ছটা বা করোনা দেখা যায়, সেই ছবি তুলবে এই মহাকাশযান দুটি। সূর্যের দিকেই মুখ করে মহাকাশে দাঁড়িয়ে থাকবে উপগ্রহটি। এক্ষেত্রে অকাল্ট নামক মহাকাশযান চাঁদের মতো সূর্যকে ঢেকে দেবে ও সেই ছটার ছবি তুলবে করোনাগ্রাফ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications