SpaDeX Mission: নির্ধারিত সময়ে হচ্ছে না স্পেডেক্স মিশন! উৎক্ষেপণের আগে হলটা কী? যা জানাল ISRO
ISRO SpaDeX Mission: উৎক্ষেপণের দিনই চ্যালেঞ্জের মুখে ইসরোর স্পেডেক্স মিশন। মহাকাশে 'যানজট'-এর (Traffic Jam) কারণে দেরিতে ছাড়বে পিএসএলভি লঞ্চ রকেট। শ্রীহরিকোটা (Sriharikota) থেকে দুটি কৃত্রিম উপগ্রহ চেসার (SX01) ও টার্গেট (SDX02) মহাকাশে লঞ্চ করবে ইসরো। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই দুই উপগ্রহ স্পেস ডকিং (Space Docking) সংক্রান্ত পরীক্ষা চালাবে অন্তরীক্ষে।
তবে উৎক্ষেপণের সময় ২ মিনিট দেরিতে করার সিদ্ধান্ত ইসরোর। মহাকাশযানদের গতিবিধি দেখে স্প্যাডেক্স মিশনে সোমবার রাত ৯টা বেজে ৫৮ মিনিটের পদলে রাত ১০টায় উৎক্ষেপণ করা হবে উপগ্রহদ্বয়। ইসরোর চেয়ারম্যান ডঃ এস সোমনাথ নিজেই জানান সে কথা। তিনি জানান, এই দুই উপগ্রহের কক্ষপথেই রয়েছে অন্যান্য স্যাটেলাইট। সেই বাধা বিপত্তি আঁচ করেই ২ মিনিট দেরিতে রকেট উৎক্ষেপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতের মহাকাশ গবেষণায় তাৎপর্যপূর্ণ মাইলফলক এই স্পেডেক্স মিশন। স্পেস ডকিং প্রযুক্তি খতিয়ে দেখবে এই দুই উপগ্রহ। আগামিদিনে মহাকাশ বিমান, চাঁদ অবতরণ ও ফিরে আসার অভিযানের ক্ষেত্রে তা কাজে দেবে বলে জানিয়েছে ইসরো। শুধু তাই নয়, সর্বোপরি মহাকাশে ভারতের প্রস্তাবিত স্পেস স্টেশন তৈরি করার ক্ষেত্রেও উপযোগী হবে এই দুই উপগ্রহের গবেষণা।
দুটি কৃত্রিম উপগ্রহ চেসার (SX01) ও টার্গেট (SDX02) প্রাথমিকভাবে একে অপরের থেকে ৫ কিমি দূরত্বে অবস্থান করবে। তারপর আগামী ১০ থেকে ১৪ দিনের মধ্যে ওই দুই কৃত্রিম উপগ্রহকে কাছাকাছি আনার প্রয়াস চালাবে ইসরোর বিজ্ঞানীরা। পৃথিবী থেকে ৪৭০ কিমি উপরে মহাকাশে অক্ষাংশে তাদের অবস্থান হবে।
জানা গিয়েছে, প্রথম কৃত্রিম উপগ্রহটিতে রয়েছে উচ্চ রেজোলিউশন সম্পন্ন ক্যামেরা ও দ্বিতীয় উপগ্রহে রেডিয়েশন মনিটর ও প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানের ও উচ্চ রেজোলিউশনের ছবি তোলার ব্যবস্থা থাকবে। স্পেডেক্সের সঙ্গে ২৪টি গৌণ পেলোড -ও বহন করে নিয়ে যাবে পিএসএলভি সি-৬০ রকেট। এরমধ্যে ১৪টি পেলোড ইসরোর নিজের ও বাকি ১০টি বিভিন্ন শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের বলে জানা গিয়েছে। রকেট উৎক্ষেপণের ৯০ মিনিটের মধ্যে সেগুলিও মহাকাশে মোতায়েন করা হবে।
উল্লেখ্য, এহেন উন্নতমানের প্রযুক্তি নির্ভর স্যাটেলাইট অভিযান এর আগে কেবল রাশিয়া, চিন ও আমেরিকা চালিয়েছে। চতুর্থ দেশ হিসেবে ভারত সেই জায়গায় স্থান করে নিতে চলেছে। ২০২৪ সালে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করে একটি নতুন মাইলফলক ছুঁয়েছে ইসরো। বছর শেষে ফের সাফল্যের মুকুট নতুন পালক যোগ করতে চলেছে ভারত।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications