শততম উৎক্ষেপণ! মহাকাশ গবেষণায় আর এক ইতিহাস ইসরোর
এদিন সকালে ৯টা ২৮ মিনিট নাগাদ নিজেদের শততম কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা।
ফের এক নতুন ইতিহাস তৈরি করল ইসরো। এদিন সকালে ৯টা ২৮ মিনিট নাগাদ নিজেদের শততম কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। সঙ্গে একবারেই আরও ৩০টি উপগ্রহ মহাকাশে প্রেরণ করা হয়। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পিএসএলভি-র মাধ্যমে উপগ্রহগুলি মহাকাশে পাঠানো হয়েছে।

৪২-তম মিশন
এটা ইসরোর ৪২তম মিশন। পিএসএলভি-সি৪০ কার্টোস্যাট-২ সিরিজের উপগ্রহগুলি মহাকাশে প্রেরণ করেছে। এছাড়া বাকী ৩০টির ওজন হবে একত্রে ৬১৩ কেজি। যেগুলিও মহাকাশে প্রেরিত হয়েছে।

মোট ৩১টি কৃত্রিম উপগ্রহ
চারটি স্টেজের পিএসএলভি-সি৪০ ৪৪.৪ মিটার লম্বা ও ওজনে ৩২০ টন। সবমিলিয়ে ৩১টি স্যাটেলাইটের মোট ওজন ১৩২৩ কেজি বলে ইসরো জানিয়েছে।

রয়েছে সঙ্গী দেশও
ভারতের উপগ্রহ ছাড়াও কানাডা, ফিনল্যান্ড, ফ্রান্স, কোরিয়া, ইংল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের কৃত্রিম উপগ্রহ ভারত মহাকাশে উৎক্ষেপণ করেছে।

ভারতের স্যাটেলাইট
ভারতের উপগ্রহটি ৭১০ কেজির কার্টোস্যাট-২ সিরিজের। এর সঙ্গে রয়েছে ১০০ কেজির একটি মাইক্রো স্যাটেলাইট ও ১০ কেজির একটি ন্যানো স্যাটেলাইট।

উন্নয়নে সাহায্য
উপগ্রহ উৎক্ষেপণের জন্য মোট সময় লাগবে ২ ঘণ্টা ২১ সেকেন্ড। এদিন সকাল ৯টা ২৮ মিনিটে তা উৎক্ষেপণ করা হয়েছে। পৃথিবীর উপরে স্থিত থেকে এই উপগ্রহগুলি গ্রাম ও নগরোন্নয়নের নানা উপায় বাতলাতে ছবি তুলে পাঠাবে। উপকূল এলাকাকে উন্নত করতে ছবি তুলে পাঠাবে ও মনিটরিংয়ে সাহায্য করবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications