Chandrayaan-3: গতি নিয়ন্ত্রণ না করা হলে ভেঙে পড়তে পারে চন্দ্রযান-৩, আশঙ্কার কথা শোনালেন ইসরোর বিজ্ঞানী

কাউন্ট ডাউন প্রায় শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আগামীকাল সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে অবতরণ করার কথা চন্দ্রযান-৩র। কিন্তু এরই মধ্যে ইসরোর এক বিজ্ঞানী আশঙ্কার কথা শুনিয়েছেন। তিনি বলেছেন, যদি চন্দ্রযান-৩র গতি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে অবতরণের সময় ভেঙে পড়তে পারে সেটি।

ইসরোর স্পেস অ্যাপলিকেশন সেন্টারের ডিরেক্টর নীলেশ দেশাই জানিয়েছেন, বিক্রম ল্যান্ডারের যে গতি রয়েছে এখন সেটা যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে ভেঙে পড়তে পারে চন্দ্রযান-৩। তিনি বলেছেন সেকেন্ডে ১.৬৮ কিলোমিটার গতিতে চলছে চন্দ্রযান-৩। সেই গতির সঙ্গে চাঁদের মাধ্যকর্ষণের সংঘাত তৈরি হতে পারে। ফলে যেকোনও মুহূর্তে সেটি ভেঙে পড়তে পারে। তাই চন্দ্রযান-৩র গতি নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি।

Chandrayaan 3

এদিকে আরেক বিজ্ঞানী জানিয়েেছন চাঁদের অবতরমের ৩০ কিলোমিটার পথ অত্যন্ত গুরুকত্বপূর্ণ চন্দ্রযানের জন্য। এই ৩০ কিলোমিটার পথ অতিক্রম করা সবচেয়ে কঠিন। এই ৩০ কিলোমিটার পথের মধ্যেই রয়েছে সব বিপদ আর ঝুঁকি। যদিও এখনও পর্যন্ত চন্দ্রযানের গতি এবং অবস্থান সবটাই ঠিক রয়েছে। এখনও পর্যন্ত কোনো বিপদের আঁচ পাওয়া যায়নি।

ইসরোর আরেক বিজ্ঞানী আবার জানিয়েছেন, আগামীকাল নাও হতে পারে চন্দ্রযান-৩র অবতরণ। পরিস্থিতি যদি প্রতিকূল থাকে তাতে ৩-৪ দিন পিিছয়ে দেওয়া হতে পারে চন্দ্রযান-৩র চাঁদে আবতরণ। সেক্ষেত্রে ২৩ তারিখ না হয়ে আগামী ২৫-২৬ তারিখ চাঁদে অবতরণ করবে চন্দ্রযান-৩। গতবারের থেকে শিক্ষা নিয়ে এবার মেপে মেপে পা ফেলছে চন্দ্রযান-৩। কোনও পরিকল্পনা না করেই চাঁদের পীঠে অবতরকণের চেষ্টা করায় ভেস্তে গিয়েছে চন্দ্রযান-২।

কয়েকদিন আগে রাশিয়ার চন্দ্রযান লুনা-২৫ও অবতরণ করতে গিয়ে ভেঙে পড়েছে। চন্দ্রযান-৩র আগেই অবতরণের কথা ছিল লুনা-২৫-র কিন্তু সেটা হয়নি। সেকারণে চন্দ্রযান-৩ নিয়ে একটু বেশি চিন্তাতেই রয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। যদিও তাঁরা আশাবাদী এবার তাঁরা লক্ষ্যে পৌঁছতে সফল হবেন। এবং ঠিক লক্ষ্যের দিকে নির্ধারিত সময়েই পৌঁছবে চন্দ্রযান-৩।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+