Chandrayaan-3: পিছিয়ে যেতে পারে চন্দ্রযানের ল্যান্ডিং, শেষবেলায় কেন একথা বলছেন ইসরোর বিজ্ঞানী
পিছিয়ে যেতে পারে চন্দ্রযান-৩ চাঁদে অবতরণ। হঠাৎ করে এই কথা জানিয়েছে ইসরো। মহাকাশ গবেষণা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যদি পরিস্থিতি অনুকূল না হয় তাহলে তিন-চার দিন পরে চাঁদের মাটিতে অবতরণ করানো হবে চন্দ্রযান-৩কে।
সেক্ষেত্রে আগামীকাল আর চাঁদের মাটিতে অবতরণ করবে না চন্দ্রযান-৩। কারণ এবার আর কোনও ঝুঁকি নিতে চাইছে না ইসরো। গতবার চাঁদের মাটিতে অবতরণের আগের মুহূর্তে ঘটেছিল বিপর্যয়। এবার রাশিয়ার মহাকাশ যান লুনা-২৫-রও সেই দশা হয়েছে। অবতরণের ঠিক আগের মুহূর্তে।

চন্দ্রযান-৩০র চাঁদে অবতরণের আর কয়েক ঘণ্টা অপেক্ষা আর। কাউন্ট ডাউন প্রায় শুরু হয়ে িগয়েছে। এই নিয়ে শুরু হয়ে গিয়েছে। ২৩ অগাস্ট সন্ধে ৬.৪ মিনিটে আপাতভাবে চন্দ্রযানের চাঁদে অবতরণের দিনক্ষণ নিশ্চিত করেছে। প্রতিমুহূর্তে তার দিকে নজর রেখে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। নজর রয়েছে অন্যান্য দেশে মহাকাশ বিজ্ঞানীেদরও।
এরই মধ্যে শেষ বেলায় পৌঁছে ইসরোর বিজ্ঞানীর এই দাবি রীতিমতো শঙ্কায় ফেলেছে সকলকে। তিনি জানিয়েেছন প্রতিকূল পরিস্থিতি থাকলে আগামীকালই চন্দ্রযান-৩ অবতরণ করানোর কোনও পরিকল্পনা বাতিল করতে পারে ইসরো। সেক্ষেত্রে ২৬ অথবা ২৭ অগাস্ট দিন ঠিক করা হতে পারে চন্দ্রযান-৩র চাঁদে অবতরণের। তিনি জানিয়েছেন এবার ল্যান্ডিংয়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ নিরাপদ ল্যান্ডিং। কারণ গতবার ল্যান্ডিংয়ের আগের মুহূর্তের কথা বারবার মনে রাখছে ইসরো। লুনা-২৫-র পরিণতি তাঁদের আরও চিন্তায় রেখেছে।
চন্দ্রযান-২র মতোই অবস্থা হয়েছিল রাশিয়ার চন্দ্রযান লুনা-২৫-র। তার জেরে আরও শঙ্কায় রয়েছে তারা। এই নিয়ে পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে। সেকারণেই বারবার নিরাপদ ল্যান্ডিংয়ের উপরে জোর দিচ্ছেন বিজ্ঞানীরা। সেকারণে আগামীকালের ল্যান্ডিংয়ের পরিবেশ না থাকলে হয়তো ইসরো আগামীকাল চন্দ্রযান-৩-র ল্যান্ডিং করাবে না চাঁদে।












Click it and Unblock the Notifications