Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সবচেয়ে হালকা উপগ্রহ 'কালামস্যাট' মহাকাশে পাঠাল ইসরো, রচিত হল নয়া ইতিহাস

ভারতে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো বৃহস্পতিবার রাত ১১টা ৩৭ মিনিটে পিএসএলভি সি৪৪-র মাধ্যমে আকাশে পাঠাল সবচেয়ে ক্ষুদ্র উপগ্রহ কামালস্যাট।

ভারতে মহাকাশ গবেষণা সংস্থা ইসরো বৃহস্পতিবার রাত ১১টা ৩৭ মিনিটে পিএসএলভি সি৪৪-র মাধ্যমে আকাশে পাঠাল সবচেয়ে ক্ষুদ্র উপগ্রহ কামালস্যাট। এছাড়াও মাইক্রোস্যাট-আর উপগ্রহও মহাকাশে পাঠানো হয়েছে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা স্পেস স্টেশন থেকে এই উৎক্ষেপণ করা হয়েছে।

সবচেয়ে হালকা উপগ্রহ কালামস্যাট মহাকাশে পাঠাল ইসরো

২৮ ঘণ্টার কাউন্টডাউনের পর এই উৎক্ষেপণ করা হয়েছে। ২০১৯ সালে এটাই ইসরোর প্রথম মিশন। মাইক্রোস্যাট-আর উপগ্রহটি সেনার কাজে লাগবে। এটির ওজন ৭৪০ কেজি। এছাড়া ১০ সেন্টিমিটার দৈর্ঘ্যের কালামস্যাট যার ওজন ১.২ কেজি তাও পাঠানো হয়েছে। এটাই ভারতের পাঠানো সবচেয়ে হালকা ওজনের কৃত্রিম উপগ্রহ।

এবারে উৎক্ষেপণ ধরলে পিএসএলভির উৎক্ষেপণ হল মোট ৪৬ বার। এই পিএসএলভিতে করেই মঙ্গলের কক্ষপথে পাঠানো হয়েছিল মঙ্গলযানকে। চন্দ্রযান-১ ও মহাকাশে উড়ে গিয়েছিল এই পিএসএলভি রকেটে চেপেই।

এদিন উৎক্ষেপণের পর ইসরো প্রধান কে সিভান জানান, ছাত্রদের তৈরি কালামস্যাট আমরা মহাকাশে পাঠিয়েছি। ভারতের সকল ছাত্রছাত্রীদের জন্য ইসরো দরজা খোলা রয়েছে। তোমরা উপগ্রহ তৈরি করো। আমরা তোমাদের হয়ে তা মহাকাশে পাঠাব। চলুন ভারতকে বিজ্ঞান-মনস্ক দেশ হিসাবে গড়ে তুলি। বলেছেন ইসরোর শীর্ষ কর্তা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+