Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৩৬টি উপগ্রহ নিয়ে বিরাট রকেট উৎক্ষেপণ, মহাকাশ অভিযানে অন্য নজির ইসরোর

নজির গড়ল ইসরো। একসঙ্গে ৩৬টি ওয়ানওয়েব স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরো বিরাট রকেট। নির্ধারিত দিনেই বাণিজ্যিক অভিযানে ইতিহাস গড় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

নজির গড়ল ইসরো। একসঙ্গে ৩৬টি ওয়ানওয়েব স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরো বিরাট রকেট। নির্ধারিত দিনেই বাণিজ্যিক অভিযানে ইতিহাস গড়ল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ইসরোর এলভিএম থ্রি ২৩ অক্টোবর রাত ১২টা ৭ মিনিটে অর্থাৎ শনিবার রাতে পাড়ি দেয় মহাকাশের উদ্দেশে।

১২টা ৭ মিনিটে এল সেই মাহেন্দ্রক্ষণ

১২টা ৭ মিনিটে এল সেই মাহেন্দ্রক্ষণ

একসঙ্গে ৩৬টি ওয়ানওয়েব স্যাটেলাইটের মহাশূন্যে পাড়ি আক্ষরিক অর্থেই ইতিহাস। এই এলভিএম থ্রি হল ইসরোর ইতিহাসে সবথেকে ভারী রকেট। শনিবার রাত ১২টা পার হতেই অপেক্ষার শুরু। কখন তা মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয়। ১২টা ৭ মিনিটে এল সেই মাহেন্দ্রক্ষণ। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার মহাকাশ বন্দর থেকে ব্রিটিশ স্টার্ট-আপ ওয়ান ওয়েবের ৩৬টি ব্রডব্যান্ড স্যাটেলাইট নিয়ে রকেট উৎক্ষেপণ হল।

বিশ্বব্যাপী বাণিজ্যিক লঞ্চ পরিষেবায় ইতিহাস

বিশ্বব্যাপী বাণিজ্যিক লঞ্চ পরিষেবায় ইতিহাস

ইসরোর বিরাট রকেটের মহাকাশে পাড়ির পর বিশ্বব্যাপী বাণিজ্যিক লঞ্চ পরিষেবায় ইতিহাস সৃষ্টি করল বলে জানিয়েছেন ইসরোর গবেষকরা। এই এনভিএম থ্রি রকেটকে আগে জিএসএলভি এমকে থ্রি বলা হত। ভারতীয় গবেষণা সংস্থা ইসরোর সদর দফতর বেঙ্গালুরু থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওয়ানওয়েব ইন্ডিয়া-১ মিশনের এলভিএম থ্রি-এম ২ রকে ভারতের স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী ১২টা ৭ মিনিটে উৎক্ষপেণ হল।

এলভিএম থ্রি-এম ২ পাড়ি দিল মহাশূ্ন্যে

এলভিএম থ্রি-এম ২ পাড়ি দিল মহাশূ্ন্যে

এ মাসের শুরুতেই ইসরো জানিয়েছিল, নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড বা এনএসআইএল, মহাকাশ বিভাগের অধীনে একটি কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ বা সিপিএসই এবং মহাকাশ সংস্থার বাণি্জ্যক শাখা, ইউকে-ভিত্তিক নেটওয়ার্ক অ্যাক্সেস অ্যাসোসিয়েটসের সঙ্গে দুটি লঞ্চ পরিষেবা চুক্তি স্বাক্ষর করা হয়েছে। সেই চুক্তি মোতাবেক এলভিএম থ্রি-এম ২ পাড়ি দিল মহাশূ্ন্যে।

ঐতিহাসিক মাইলফলক ইসরোর

ঐতিহাসিক মাইলফলক ইসরোর

ওয়ানওয়েব এলইও বা লো আর্থ অরবিট ব্রডব্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইট অন-বোর্ড ইসরোর এলভিএম থ্রি উৎক্ষেপণ হল। ইসরো জানিয়েছে, এনএসআইএল-এর মাধ্যমে চাহিদা অনুযায়ী এটি প্রথম এলভিএম থ্রি নিবেদিত বাণিজ্যিক লঞ্চ। এবং এটি একটি ঐতিহাসিক মাইলফলক। কারণ এলভিএম-থ্রি বাণিজ্যিক পরিষেবা এখন শুরু অপেক্ষা।

চার টন বর্গের উপগ্রহ নিয়ে উৎক্ষেপণ রকেটের

চার টন বর্গের উপগ্রহ নিয়ে উৎক্ষেপণ রকেটের

নতুন রকেটটি একটি জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে চার টন বর্গের উপগ্রহ উৎক্ষেপণ করতে সক্ষম। এলভিএম-থ্রি হল একটি তিন পর্যায়ের বাহন যেখানে দুটি সলিড মোটর স্ট্র্যাপ-অন, একটি লিকুইড প্রপেলান্ট কোর স্টেজ এবং একটি ক্রায়োজনিক স্টেজ রয়েছে। ভারতের ভারতী এন্টারপ্রাইজ ওয়ান ওয়েবের একটি প্রধান বিনিয়োগকারী এবং শেয়ার হোল্ডার। ২৩ অক্টোবর রকেটটি উৎক্ষপণ হল ৩৬টি উপগ্রহ নিয়ে। এর ফলে নতুন দুয়ার খুলে গেল মহাকাশ বিজ্ঞানে। ইসরোর এবার পরিকল্পনায় চন্দ্রযান থ্রি।

ছবি সৌ:পিটিআই আর ইসরোর টুইটার

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+