চাঁদের মাটি কীভাবে স্পর্শ করছে চন্দ্রযান-২, ইসরোর ভিডিও-য় দেখে নিন সেই দৃশ্য

প্রহর গোনা চলছে। আর কয়েক ঘণ্টা পরেই চাঁদের মাটি স্পর্শ করবে ভারতের চন্দ্রযাবন টু। রাত দেড়টার পর আসবে সেই মাহেন্দ্রক্ষণ। কিন্তু তর সইছে না যে আর।

প্রহর গোনা চলছে। আর কয়েক ঘণ্টা পরেই চাঁদের মাটি স্পর্শ করবে ভারতের চন্দ্রযাবন টু। রাত দেড়টার পর আসবে সেই মাহেন্দ্রক্ষণ। কিন্তু তর সইছে না যে আর। ইসরোর বিজ্ঞানীরাও প্রহর গুনছেন। এই উত্তেজনার মুহূর্তে ইসরো তাই ভিডিও প্রকাশ করে দেখিয়ে দিল কীভাবে চাঁদের মাটি স্পর্শ করবে চন্দ্রযান ২-এর বিক্রম ল্যান্ডার।

ইসরোর অ্যানিমেশন ভিডিও

ইসরোর অ্যানিমেশন ভিডিও

ইসরোর প্রকাশ করা অ্যানিমেশন ভিডিও-তে স্পষ্ট সেই চিত্র। মহাকাশ বিজ্ঞান নিয়ে আগ্রহী মানুষেরা এই ভিডিও তারিয়ে তারিয়ে উপভোগ করতে পারবেন। কীভাবে বিপরীতমুখী থ্রাস্ট ব্যবহার করে চাঁদের মাটিতে নামবে ভারতীয় মহাকাশ যান, তা দেখানো হয়েছে এই অ্যানিমেশন ভিডিও-তে।

শুধু চাঁদে নামার অপেক্ষা

শুধু চাঁদে নামার অপেক্ষা

বর্তমানে চাঁদের কক্ষপথে প্রদক্ষেণ করছে চন্দ্রযান-২। ২ সেপ্টেম্বর চন্দ্রযান-২ থেকে বিচ্ছিন্ন হয়ে ল্যান্ডার বিক্রম চাঁদের কক্ষপথে ঘুরতে শুরু করে। এরপর দু-বার এই ল্যান্ডার বিক্রম দূরত্ব কমিয়ে চাঁদের একেবারে কাছে পৌঁছে গিয়েছে। এবার শুধু চাঁদে নামার অপেক্ষা।

ভিডিও-য় যা দেখা যাচ্ছে

ল্যান্ডার বিক্রম বর্তমানে কী অবস্থায় আছে। কীভাবে তা চাঁদের দিকে আরও এগিয়ে যাবে, কীভাবে চাঁদের বুকে অবতরণ করবে, চাঁদকে প্রদক্ষিণ করতে করতে কীভাবে তা এগিয়ে যাবে গতি রোধ করবে ল্যান্ডার বিক্রম, তা-ই ভিডিও মাধ্যমে দেখানো হয়েছে।

ল্যান্ডার বিক্রমের চার পা

ল্যান্ডার বিক্রমের চার পা

ভারতীয় মহাকাশ বিজ্ঞান সংস্থা ইসরো সম্প্রতি টুইটারে ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিও-য় দেখা যাচ্ছে, ল্যান্ডার বিক্রমের তলায় রয়েছে চারটি পায়ের মতো অংশ। সেই অংশ লাগানো রয়েছে টাচডাউন সেন্সর। আর এই ল্যান্ডার বিক্রমে যুক্ত আছে অত্যাধুনিক ক্যামেরা। এই ল্যান্ডার বিক্রম চন্দ্রপৃষ্ঠের স্ক্যানিং করবে ও দূরত্ব মাপবে।

ব্রেকের মতো কাজে থ্রাস্ট

ব্রেকের মতো কাজে থ্রাস্ট

ল্যান্ডার বিক্রমের গতি কমাতে রাফ ব্রেকিং ফেজ ব্যাবহার করবে। চারটি ইঞ্জিন একসঙ্গে চালু করে বিপরীতমুখী থ্রাস্ট সৃষ্টি করা হবে। এটিই ব্রেকের মতো কাজ করবে। যার ফলে গতি কমতে কমতে ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিম মেরুতে ল্যান্ড করবে।

চাঁদ ছোঁয়ার আগে গতি ৩০ কিমি

চাঁদ ছোঁয়ার আগে গতি ৩০ কিমি

চাঁদ ছোঁয়ার আগে ল্যান্ডার বিক্রমের গতি হবে ৩০ কিলোমিটার। এরপর ফাইন ব্রেকিং ফেজের মাধ্যমে চাঁদের পরিস্থিতি ও অবতরণের আদর্শস্থান খতিয়ে দেখবে ল্যান্ডার বিক্রম। তারপর হোভারিং স্টেজে এসে দুটি ইঞ্জিনের সাহায্যে ধীরে ধীরে চাঁদে নামবে ওই মহাকাশ যান।

১০ মিটার দূরত্ব পালক বিস্তার

১০ মিটার দূরত্ব পালক বিস্তার

যখন চাঁদের মাটি থেকে মাত্র ১০ মিটার দূরত্বে থাকবে ল্যান্ডার বিক্রম, তখন প্রধান ইঞ্জিন জ্বলে উঠবে। এবং পালক বিস্তার করে চাঁদের মাটিতে ল্যান্ড করবে বিক্রম। চাঁদের ধূলিকণা থেকে নিজেকে রক্ষা করেই এগোতে হবে ল্যান্ডার বিক্রমকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+