চন্দ্রযান ২ থেকে তোলা প্রথম ছবি প্রকাশ ইসরোর, চাঁদের দক্ষিণ মেরুতে ‘আতঙ্কে’র দৃশ্য
চন্দ্রযান টু-এর প্রথম ছবি প্রকাশ করল ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। চন্দ্রযান টু থেকে তোলা চন্দ্রপৃষ্ঠের প্রথম ছবি পাঠিয়ে দক্ষিণ মেরুর ছোট ঠোট গর্তগুলিকে দেখানো হয়েছে।
চন্দ্রযান ২-এর প্রথম ছবি প্রকাশ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। চন্দ্রযান টু থেকে তোলা চন্দ্রপৃষ্ঠের প্রথম ছবি পাঠিয়ে দক্ষিণ মেরুর ছোট ঠোট গর্তগুলিকে দেখানো হয়েছে। ইসরোর তরফ থেকে জানানো হয়েছে চন্দ্রযান টু-এর এক্স রে স্পোক্রোল মিটার কাজ শুরু করেছে। ফলে চন্দ্রযান টু সৌর বিকিরণ মাপতে পারছে।

চন্দ্রযান টু-এর অরবিটারে ছবি
ইসরোর বিজ্ঞানীদের ব্যাখ্যা চন্দ্রযান টু-এর অরবিটারের ক্যামেরার রেজোলিউশন হাই কোয়ালিটির। ফলে এই ছবিতে দেখা গিয়েছে চাঁদের দক্ষিণ মেরুর বগোলাস্কিৃই গহ্বর। এই গহ্বর ১৪ কিলোমিটার দীর্ঘ ও তিন কিলোমিটার গভীর।
|
১০০ কিলোমিটার উপর থেকে এই ছবি তোলা
চন্দ্রপৃষ্ঠের ১০০ কিলোমিটার উপর থেকে এই ছবি তোলা হয়েছে। তা সত্ত্বেও ওই গহ্বরের যাবতীয় ধরা পড়েছে ওই হাই কোয়ালিটি ক্যামেরায়। চাঁদের কক্ষপথে স্থাপন হওয়া থেকে শুরু করে ল্যান্ডার বিক্রমের ধ্বংস হয়ে যাওয়ার পর চন্দ্রপৃষ্ঠের ছবি পাঠাতে সক্ষম হল চন্দ্রযান টু।

শেষ রক্ষা হয়নি বিক্রমের
৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে নামার কথা ছিল ল্যান্ডার বিক্রমের। কিন্তু চাঁদে পা দেওয়ার ১৫ মিনিট আগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর বহু চেষ্টা করেও যোগাযোগ স্থাপন করা যায়নি। ইসরোর বিজ্ঞানীরা চেষ্টা করেছিলেন, চেষ্টা করেছিল নাসাও। তবু শেষ রক্ষা হয়নি।

ইসরো ছবি প্রকাশ
এদিকে চন্দ্রযান টু কোনও ছবিও পাঠাতে পারেনি বিক্রম ল্যান্ডার বা চাঁদের দক্ষিণ মেরুর। এতদিন পর তা করতে সম্ভব হল চন্দ্রযান টু। চন্দ্রযান টু-এর এই সাফল্যের পর ইসরো ছবি প্রকাশ করল।












Click it and Unblock the Notifications