ISRO SpaDeX Mission Launched: বর্ষশেষে ইতিহাসের সাক্ষী ভারত, স্পেডেক্স মিশনে সফল উৎক্ষেপণ ইসরোর

ISRO SpaDeX Mission Launched: বর্ষশেষের আগে মাইলফলক ভারতের। স্পেস ডকিং এক্সপেরিমেন্ট ওরফে স্পেডেক্স অভিযান ইসরোর। দুই কৃত্রিম উপগ্রহ চেসার (SX01) ও টার্গেট (SDX02) নিয়ে মহাকাশে পাড়ি দিল পিএসএলভি সি-৬০ রকেট। সোমবার রাত ১০টায় অন্ধপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সফল হল উৎক্ষেপণ (Launched)।

মহাকাশে মহাকাশচারীদের ভ্রমণে ডকিংয়ের (Space Docking) প্রয়োজন হয়। দুটি মহাকাশযানের মধ্যে ডকিং সম্পন্ন হলে মহাকাশচারীরা স্পেস স্টেশনে প্রবেশ করতে পারেন। সেই ডকিং প্রযুক্তিই খতিয়ে দেখবে এই দুই কৃত্রিম উপগ্রহ। ভারতের স্পেস স্টেশন গড়ার স্বপ্নে দেশকে আরও একধাপ এগিয়ে দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বা ইসরো।

ISRO

মহাকাশে ডকিং সংক্রান্ত গবেষণাই এই দুই কৃত্রিম উপগ্রহের কাছে বড় চ্যালেঞ্জ। কক্ষপথে চেসার ও চার্গেট ২৮ হাজার কিমি প্রতি ঘণ্টা বেগে প্রদক্ষিণ করবে। তবে ডকিংয়ের আগে তাঁদের গতিবেগ ০.০৩৬কিমি প্রতি ঘণ্টায় নামিয়ে আনতে হবে। একই কক্ষপথে দুটি দ্রুতগতির মহাকাশযানকে যুক্ত করার প্রক্রিয়াই হল স্পেস ডকিং। বিভিন্ন সামগ্রী সরবরাহ ও মহাকাশচারীদের স্থানান্তরের জন্য এই ডকিং সিস্টেম গুরুত্বপূর্ণ। এসংক্রান্ত গবেষণা সফল হলে স্পেস স্টেশন নির্মাণে বড় সাফল্য পাবে ভারত।

ভারতের মহাকাশ গবেষণায় তাৎপর্যপূর্ণ মাইলফলক এই স্পেডেক্স মিশন। স্পেস ডকিং প্রযুক্তি খতিয়ে দেখবে এই দুই উপগ্রহ। আগামিদিনে মহাকাশ বিমান, চাঁদ অবতরণ ও ফিরে আসার অভিযানের ক্ষেত্রে তা কাজে দেবে বলে জানিয়েছে ইসরো। শুধু তাই নয়, সর্বোপরি মহাকাশে ভারতের প্রস্তাবিত স্পেস স্টেশন তৈরি করার ক্ষেত্রেও উপযোগী হবে এই দুই উপগ্রহের গবেষণা।

দুটি কৃত্রিম উপগ্রহ চেসার (SX01) ও টার্গেট (SDX02) প্রাথমিকভাবে একে অপরের থেকে ৫ কিমি দূরত্বে অবস্থান করবে। তারপর আগামী ১০ থেকে ১৪ দিনের মধ্যে ওই দুই কৃত্রিম উপগ্রহকে কাছাকাছি আনার প্রয়াস চালাবে ইসরোর বিজ্ঞানীরা। পৃথিবী থেকে ৪৭০ কিমি উপরে মহাকাশে অক্ষাংশে তাদের অবস্থান হবে।

জানা গিয়েছে, প্রথম কৃত্রিম উপগ্রহটিতে রয়েছে উচ্চ রেজোলিউশন সম্পন্ন ক্যামেরা ও দ্বিতীয় উপগ্রহে রেডিয়েশন মনিটর ও প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানের ও উচ্চ রেজোলিউশনের ছবি তোলার ব্যবস্থা থাকবে। স্পেডেক্স মিশনে ২৪টি গৌণ পেলোড -ও বহন করে নিয়ে যাবে পিএসএলভি সি-৬০ রকেট। এরমধ্যে ১৪টি পেলোড ইসরোর নিজের ও বাকি ১০টি বিভিন্ন শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের বলে জানা গিয়েছে। রকেট উৎক্ষেপণের ৯০ মিনিটের মধ্যে সেগুলিও মহাকাশে মোতায়েন করা হবে।

উল্লেখ্য, এহেন উন্নতমানের প্রযুক্তি নির্ভর স্যাটেলাইট অভিযান এর আগে কেবল রাশিয়া, চিন ও আমেরিকা চালিয়েছে। চতুর্থ দেশ হিসেবে ভারত সেই জায়গায় স্থান করে নিতে চলেছে। ২০২৪ সালে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করে একটি নতুন মাইলফলক ছুঁয়েছে ইসরো। বছর শেষে ফের ভারতের সাফল্যের মুকুটে নতুন পালক যোগ হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+