‘চাঁদ’ ধরেই ছাড়বে ইসরো! চন্দ্রযান ২-এর পর এবার মিশন গগনযান নিয়ে অভিযান
এবারও অধরা থেকে গিয়েছে চাঁদ। তবু হাল ছাড়তে রাজি নয় ইসরো। মহাকাশ গবেষণা, ‘চাঁদ’ ধরেই ছাড়বেন ইসরোর বিজ্ঞানীরা।
এবারও অধরা থেকে গিয়েছে চাঁদ। তবু হাল ছাড়তে রাজি নয় ইসরো। মহাকাশ গবেষণা, 'চাঁদ' ধরেই ছাড়বেন ইসরোর বিজ্ঞানীরা। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই পরবর্তী অভিযান স্থির করে ফেলেছে ইসরো। এবার লক্ষ্য মিশন গগনযান। ইসরোর প্রস্তুতি নিয়ে ফেলেছে মহাকাশে প্রথমবার মানব স্পেস ফ্লাইট পাঠানোর।

০২২ সালে মহাকাশে প্রথম মানব স্পেস ফ্লাইট
ইতিমধ্যে বাছাই পর্বও সেরে ফেলেছে ইসরো। ১২ জন পাইলটকে নিয়ে শুরু হয়ে গিয়েছে মিশন গগনযানের প্রস্তুতি। নরেন্দ্র মোদীই এই গগনযানের কথা জানিয়েছিলেন ২০১৮ সালের ১৫ আগস্ট। তারপরই পরিকল্পনা নেওয়া হয়। সেই পরিকল্পনা মতো সব কিছু ঠিকঠাক থাকলে, ২০২২ সালে মহাকাশে প্রথম মানব স্পেস ফ্লাইট পাঠাবে ভারত।

বেছে নেওয়া হয়েছে ১২ জনকে
এই গগনযান অভিযানে মহাকাশে পাড়ি দেবেন চারজন মহাকাশচারী। সেইমতো ইসরোর মহাকাশ বিজ্ঞানীরা ফের লড়াইয়ে নামছেন। বাছাইপর্ব শুরু হয়ে গিয়েছে। শারীরিক ও মানসিক মূল্যায়ন হয়ে গিয়েছে বেঙ্গালুরুর বাযুসেনা ইনস্টিটিউটে। এখানে সমস্তরকম মেডিকেল টেস্ট হয়ে গিয়েছে। একান থেকে বেছে নেওয়া হয়েছে ১২ জনকে।

পরীক্ষায় ১২ থেকে চারজনকে বেছে নেওয়া হবে
তবে এই ১২ জনের তালিকায় কোনও মহিলা নেই। ১২ জনই পুরুষ। এবার এই ১২ জনকে আরও কঠিন পরীক্ষা দিতে হবে। দ্বিতীয় বাছাই পর্ব তলবে ৯০ দিন পর্যন্ত। এই পরীক্ষায় ১২ থেকে চারজনকে বেছে নেওয়া হবে। তারপর তাদের প্রশিক্ষণ দিতে পাঠানো হবে রাশিয়ায়। রাশি থেকে প্রশিক্ষিত হয়ে ফিরে আসার পরই পাঠানো হবে মহাকাশে।












Click it and Unblock the Notifications