মোদীর ছবি,ভগবত গীতা নিয়ে সফল উৎক্ষেপণ পিএসএলভি সি৫১ -এর

ইন্ডিয়ান স্পেস রিসার্চ ইন্টস্টিটিউটের তরফে এদিন পিএসএলভি সি ৫১এর সফল উৎক্ষেপণ হয়েছে। এই স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যালে ১৮ টি স্যাটেলাইট যেমন থাকছে, তেমনই রয়েছে অ্যামাজোনিয়া -১ । এদিন শ্রীহরিকোটায় সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে এই যানের সফল উৎক্ষেপণ হয়।

মোদীর ছবি,ভগবত গীতা নিয়ে সফল উৎক্ষেপণ পিএসএলভি সি৫১ -এর


প্রাইমারি স্যাটেলাইট হিসাবে ব্রাজিলের অ্যামাজোনিয়া ওয়ান থাকছে এই স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যালে।মূলত এদিন বেলা সাড়ে দশটা নাগাদ এই পিএসএলভি উড়ান দেয় মহাকাশের পথে। ২৬ ঘণ্টার কাউন্টডাউনের সঙ্গে সঙ্গে এদিন এই পিএসএলভির কাউন্টডাউন শুরু হয়। এবারের এই মহাকাশ যানের বিশেষত্ব হল, এটি মোদীর আত্মনির্ভর ভারত প্রকল্পের প্রতি সম্মান জানাচ্ছে। আর তার জেরেই মোদীর ছবি রয়েছে এই পিএসএলভি যানে। এছাড়াও জানা গিয়েছে, ভগবত গীতার একটি সংস্করণ রয়েছে এই মহাকাশ যানে।

এছাড়াও ঐতিহাসিকভাবে এই প্রথমবার ব্রাজিলের কোনও স্যাটেলাইট ভারত লঞ্চ করল। ৬৩৭ কেজি ভারী এই স্যাটেলাইট অ্যামাজোনিয়া ওয়ান সেক্ষেত্রে একটি ইতিহাস তৈরি করল। অ্যামাজোনিয়া ওয়ান হন একটি অপটিক্যাল আর্থ অবজারভেশন স্যাটেলাইট। এর হাত ধরে ভারতের রিমোট সেন্সিং ডেটা সম্পর্কে প্রভূত উন্নত করা যাবে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+