জিস্যাট-২৯ মহাকাশে পাঠাল ভারত, ইসরোর মুকুটে জুড়ল নয়া পালক, দেখুন ভিডিও

জিএসএলভি-এমকে-থ্রির সাহায্য ইসরো মহাকাশে পাঠাল কমিউনিকেশন স্যাটেলাইট জিস্যাট-২৯।

ভারতের সবচেয়ে ভারী রকেট জিএসএলভি-এমকে-থ্রির সাহায্য দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মহাকাশে পাঠাল কমিউনিকেশন স্যাটেলাইট জিস্যাট-২৯। এদিন বিকেল নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়।

জিএসএলভি-র পুরো কথা হল - জিওসিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। এটি ৪৩.৪ মিটার লম্বা। ওজন ৬৪০ টন বলে জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান কে সিভান।

ভারতের ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামকে আরও সফল করতে অনুঘটকের কাজ করবে এই কৃত্রিম উপগ্রহ। জম্মু ও কাশ্মীরে ও উত্তর-পূর্ব ভারতে ডিজিটাল কানেক্টিভিটি বাড়িয়ে তুলতে এই উপগ্রহ বিশেষ কাজে দেবে বলে মনে করা হচ্ছে।

জিস্যাট স্যাটেলাইট কা-কু ব্যান্ডের কমিউনিকেশন ট্রান্সপন্ডার দিয়ে তৈরি। যার ফলে একেবারে গ্রামীণ এলাকাতেও ডিজিটাল কমিউনিকেশন সম্ভব হবে। এছাড়াও নানা নতুন প্রযুক্তি এতে যুক্ত করা হয়েছে বলে ইসরো সূত্রে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+