Aditya L1 Launch: আরও এক ইতিহাস ছুঁল ভারত! Aditya L1 এর সফল উৎক্ষেপণ

Aditya L1 Launch: আরও এক ইতিহাস গড়ল ভারত। সূর্যের পথে পাড়ি দিল Aditya L1। সফল হল উৎক্ষেপণ। Chandrayaan-3 সফল হওয়ার পরেই সূর্য মিশনের ঘোষণা করেছিল ইসরো। আর এরপর থেকেই শুরু কাউন্টডাউন। গোটা বিশ্বের নজরে ছিল এই মিশন। অবশেষে সফল উৎক্ষেপণ।

নির্ধারিত ১১ টা ৫০ মিনিটে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয় পিএসএলভি। দীর্ঘ প্রায় ৬৩ মিনিট ধরে সূর্যের দিকে এগিয়ে যাবে এই রকেট (Aditya L1 Launch)।

Aditya L1 Launch

মনে করা হচ্ছে, দুপুর একটার মধ্যেই নির্দিষ্ট কক্ষপথে অনেকটাই পৌঁছে যাবে ভারতের মহাকাশ যান Aditya L1। ১২ টা ৫৯ মিনিটে পিএসএলভি রকেট থেকে আলাদা হবে আদিত্য এল ওয়ান। আর এই দীর্ঘ সফর খুবই চ্যালেঞ্জিং। প্রতিপদে রয়েছে বিপদ। তবে এখনও পর্যন্ত সঠিক পথেই এগোচ্ছে ভারতের মহাকাশ যান।

চাঁদের পর ভারতের এটিই প্রথম সৌর মিশন। তবে সূর্য এবং পৃথিবীর মধ্যে থাকা L1 পয়েন্টে পৌঁছতে মোট ১২৫ দিন লাগবে। ধীরে ধীরে ভারতের মহাকাশ যান পৃথিবীর মায়া কাটিয়ে সেদিকেই এগোচ্ছে আদিত্য এল। এই পয়েন্ট পৃথিবী থেকে ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। এটি পৃথিবী থেকে সূর্যের দূরত্বের মাত্র ১ শতাংশ। আর সেখান থেকেই সূর্যকে পরীক্ষা চালাবে ভারতের এই মহাকাশ যান।

আদিত্য L1 এ সাতটি পোলাড ব্যবহার করা হয়েছে। আর এই পোলাডগুলির সাহায্যেই সূর্যকে পরীক্ষা চালাবে ভারতের এই মহাকাশ যান। ফটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার এবং সূর্যের বাইরের স্তরকে লাগাতার পরীক্ষা চালাবে আদিত্য এল ওয়ান। এছাড়াও সূর্যঝড় সহ একাধিক বিষয়কে পরীক্ষা চালাবে এই যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+