দূষণের নজরদারিতে উপগ্রহ! মোদী জমানায় আমেরিকার বহু উপগ্রহ উৎক্ষেপণেও ভারত

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ৩১ টি উপগ্রহ পাঠাতে চলেছে মহাকাশে। যার মধ্যে ৩০টিই হল মাইক্রো ও ন্যানো। বিভিন্ন দেশের জন্য। তবে একটি রয়েছে দেশের জন্য। যেটি দূষণের ওপর কাজ করবে।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ৩১ টি উপগ্রহ পাঠাতে চলেছে মহাকাশে। যার মধ্যে ৩০টিই হল মাইক্রো ও ন্যানো। বিভিন্ন দেশের জন্য। তবে একটি রয়েছে দেশের জন্য। যেটি দূষণের ওপর কাজ করবে। উপগ্রহগুলি মহাকাশে পাঠানোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।

দূষণের নজরদারিতে উপগ্রহ! মোদী জমানায় আমেরিকার বহু উপগ্রহ উৎক্ষেপনেও ভারত

পিএসএলভি সি৪৩-এর মাধ্যমে দুটি ভিন্ন কক্ষপথে ৩১ টি উপগ্রহকে স্থাপন করা হবে। যার মধ্যে ভারতের উপগ্রহ হাইপার স্পেকট্রাল ইমেজিং স্যাটেলাইট কলকারখানা থেকে দূষণে নজরদারিতে সাহায্য করবে পবলে ইসরো সূত্রে খবর।

এছাড়াও এই উপগ্রহ কৃষি, বন, ভূতত্ত্ব এবং উপকূল এলাকা পর্যবেক্ষণেও সাহায্য করবে বলে জানা গিয়েছে।

উপগ্রহটির ওজন ৩৮০ কেজি। পাঁচবছর কাজ করবে উপগ্রহটি।

এদিন একটি মাইক্রো এবং ২৯টি ন্যানো উপগ্রহ মহাকাশে পাঠানো হচ্ছে। যেসব দেশের উপগ্রহ এদিন পাটানো হচ্ছে, সেগুলি হল অস্ট্রেলিয়া, কানাডা, কলম্বিয়া, ফিনল্যান্ড, মালয়েশিয়া, নেদারল্যান্ড, স্পেন এবং আমেরিকা। সব থেকে উল্লেখযোগ্য হল উপগ্রহগুলির মধ্যে ১ টি মাইক্রো ও ২২ টি ন্যানো উপগ্রহ হল আমেরিকার একার।

এখনও পর্যন্চ পিএসএলভি ৫২ টি ভারতীয় এবং ২৮ টি দেশের ২৩৯ টি আন্তর্জাতিক উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে।

অন্যদিকে যোগাযোগ উপগ্রহ জিস্যাট ১১ ফ্রেঞ্চ গিয়ানারা কৌরু থেকে উৎক্ষেপিত হওয়ার কথা রয়েছে ৫ ডিসেম্বর। যার ওজন ৫,৮৫৪ কেজি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+