ইসরোর হাত ধরে উৎক্ষেপণের পথে অত্যাধুনিক জিও ইমেজিং স্যাটেলাইট জিস্যাট -১
ইসরোর হাত ধরে উৎক্ষেপণের পথে অত্যাধুনিক জিও ইমেজিং স্যাটেলাইট জিস্যাট -১
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরেই শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে কক্ষপথে পাড়ি দেবে জিও ইমেজিং স্যাটেলাইট জিআই-স্যাট-১ স্যাটেলাইট।

৫ই মার্চ হতে চলেছে উৎক্ষেপণ
সূত্রের খবর, আগামী ৫ মার্চ নতুন জিও ইমেজিং স্যাটেলাইট জিস্যাট-১ উৎক্ষেপণ করতে চলেছে ভারত। স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল-জিএসএলভি-এফ ১০ রকেটের পিঠে চেপে কক্ষপথে পাড়ি দেবে জিও ইমেজিং স্যাটেলাইট জিআই-স্যাট-১।

জিএসএলভি-এফ ১০ রকেটের পিঠে চেপে রওনা দেবে জিস্যাট-১
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ইতিমধ্যেই একটি টুইট বার্তায় জানিয়েছে আগামী ৫ মার্চ জিএসএলভি-এফ ১০ রকেটের পিঠে চেপে কক্ষপথে পাড়ি দেবে জিও ইমেজিং স্যাটেলাইট জিআই-স্যাট-১। সূত্রের খবর, জিআই-স্যাট-১ স্যাটেলাইটের সৌজন্যে দৃশ্যমান আলো ও অবলোহিত রশ্মির সব তরঙ্গদৈর্ঘ্যেই লক্ষ্যবস্তুকে দেখা যাবে অত্যন্ত নিখুঁত ভাবে। তা দেশের জমি জরিপ করার পাশাপাশি মহাকাশ থেকে নজরদারির কাজটাও করতে পারবে।

জিএসএলভি-র ১৪তম উৎক্ষেপণের জন্য প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে
সূত্রের খবর, এটি জিএসএলভি-র ১৪তম উৎক্ষেপণ। ২,২৭৫ কেজির জিস্যাট-১ এই মুহূর্তে দেশের সর্বাধিক উন্নতপ্রযুক্তির আর্থ অবজারভেশন স্যাটেলাইট বলেও জানা যাচ্ছে। উৎক্ষেপণের পর উপগ্রহটিকে জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে প্রতিস্থাপন করা হবে। এরপরে তা নিজস্ব প্রোপালসান প্রযুক্তির মাধ্যমে তা সর্বশেষ জিওস্টেশনারি অরবিটের কাছাকাছি চলে যাবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications