চন্দ্রযান ২ পৌঁছে গেল চতুর্থ কক্ষপথে, আর মাত্র সাতদিনের অপেক্ষা চাঁদের বুকে নামার

চাঁদের চতুর্থ কক্ষপথে প্রতিস্থাপনে সফল হল চন্দ্রযান ২। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো জানিয়েছে, ভারতীয় সময় ১৮টা ১৮-য় এই প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পন্ন হয়।

চাঁদের চতুর্থ কক্ষপথে প্রতিস্থাপনে সফল হল চন্দ্রযান ২। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো জানিয়েছে, ভারতীয় সময় ১৮টা ১৮-য় এই প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পন্ন হয়। ১১৫৫ সেকেন্ডের কৌতুহলের অবসান হয়। সাফল্য আসে প্রপালশন সিস্টেমে সুপরিকল্পনার মাধ্যমে। চন্দ্রযান-২ চাঁদের ১২৪ কিমি x ১৬৪ কিমি কক্ষপথে প্রতিস্থাপিত হয়।

চন্দ্রযান ২ পৌঁছে গেল চতুর্থ কক্ষপথে, আর মাত্র সাতদিন

ভারতীয় মহাকাশ সংস্থা আর জানিয়েছে যে, ল্যান্ডার বিক্রমকে আলাদা করার আগে কয়েক দিন ধরে চন্দ্রযান ২-কে চাঁদের কাছাকাছি নিয়ে যাওয়ার নিরন্তর চেষ্টা চালানো হচ্ছিল। এদিন একপ্রস্থ হল, এরপর ১ সেপ্টেম্বর আর কাছাকাছি প্রতিস্থাপন করা হবে ভারতীয় সময় ছ-টা থেকে সাতটার মধ্যে। ২ সেপ্টেম্বর চন্দ্রযান ২ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ল্যান্ডার বিক্রম। তারপর তা পৃথক হয়ে চাঁদের চারপাশে নিজেই কক্ষপথে ঘুরতে শুরু করবে।

ইসরো জানিয়েছে, ২ সেপ্টেম্বর প্রথম লুনার বার্নে ১২০ কিলোমিটারের অনুসূর এবং ১৮,০০০ কিলোমিটার অপসূরে চন্দ্রযান ২-কে প্রতিস্থাপন করা হবে। এর পর আরও চারটে লুনার বার্নের মাধ্যমে চন্দ্রপীঠ থেকে ১০০ কিলোমিটার দূরত্বে প্রতিস্থাপন করা হবে অরবিটার। তারপর ল্যান্ডার বিক্রম বের হয়ে প্রদক্ষিণ করবে চাঁদকে। ৭ সেপ্টেম্বর চাঁদের বুকে ল্যান্ড করবে বিক্রম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+