ISRO in DS-SAR mission: চন্দ্রাভিযানের পরই ইসরো নামছে নয়া মিশনে, উপগ্রহের পাড়ি রবিতে
চাঁদে পাড়ি দেওয়ার পর বসে নেই ইসরো। সূর্যে অভিযান তো শুরু করতে চলেছে শীঘ্রই। রবিবার আরও একটি মিশনে নামছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। ইসরোর ৯০তম মিশনে উৎক্ষেপণ করা হবে পিএসএলভি সি-৫৬ রকেট। ইতিমধ্যেই মহড়া সম্পন্ন হয়েছে। ৩০ জুলাই মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠাবে ইসরো।
ইসরোর এই পরিকল্পনা ডিএস-সার মিশন নামেও পরিচিত। এই মিশনে সিঙ্গাপুরের সাতটি রকেট অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোঠার সতীশ ধাওয়ার স্পেস সেন্টার থেকে মহাকাশে রওনা দেবে। সিঙ্গাপুরের সাতটি রকেট উৎক্ষেপণ করা হবে ইসরোর পিএসএলভি সি-৫৬ রকেটের সহায়তায়।

ইসরো রবিবার সকাল থেকেই কাউন্টডাউন শুরু করে দেবে। ইসরোর অফিসিয়াল ওয়েবসাইটে তা দেখা যাবে। নিউ স্পেস ইন্ডিয়া লিমিটিডের এই মিশনটি এ বছরের পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের দ্বিতীয় মিশন। এই মিশনে কৃত্রিম উপগ্রহ পাঠানো হবে মহাকাশে। তার নাম হল ডিএস-সার।
এই ডিএস-সার হল ৩৬০ কিলোগ্রাম ওজনের একটি কৃত্রিম উপগ্রহ। সিঙ্গাপুরে নির্মিত এই উপগ্রহটি ইসরোর সহায়তায় যাবে মহাকাশে। ইসরোর পিএসএলভি সি-৫৬ রকেটের মাধ্যমে আরও ৬টি উপগ্রহ যাবে মহাকাশে। সেগুলি হল- ভেলোক্স-এএম, আর্কেড, স্কুব-২, নুলিয়ন, গালাসিয়া-২, ওআরবি-১২ স্ট্রিডার।
ইসরোর পিএসএলভি সি-৫৬ রকেটের সাহায্যো ডিএস-সার উপগ্রহটি পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে ৫৩৫ কিলোমিটার উচ্চতায় ৫ ডিগ্রি অবস্থানে স্থাপন করা হবে। এটি সারাদিন আবহাওয়া পর্যবেক্ষণ করবে এবং সেই সংক্রান্ত ছবি তুলবে। সেইসব উপগ্রহ-চিত্র গবেষণার সহায়ক হবে।
চাঁদের পর সূর্য মিশনের প্রস্তুতিও সেরে ফেলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। ইসরো আদিত্য এন-১ মিশনে নামছে আগামী মাসেই। এই অভিযানে সৌর ঝড় পৃথিবীর উপর কী কী প্রভাব ফেলতে পারে তা জানার চেষ্টা চালাবে ইসরো। চন্দ্রযান-৩ চাঁদে নামার তিনদিনের মাথাতেই ইসরো যাবে সেই সৌর মিশনে।

২০২০ সালে আদিত্য এল-১ মিশনে নামার পরিকল্পনা করেছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। কিন্তু করোনা মহামারীর কারণে সেই মিশন পিছিয়ে যায়। ২০২৩ সালে সেই সূর্য মিশনে নামার পরিকল্পনা গৃহীত হয়েছে। চন্দ্রযান-৩ নিয়ে উন্মাদনার মধ্যেই ইসরো নতুন মিশন শুরু করে দিল।
ভারতের এই সূর্য মিশন বিশেষ তাৎপর্যপূর্ণ। আগমী ২৬ অগাস্ট ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এল-১ উৎক্ষেপণ হবে। ইসরোর মুকুটে জুড়বে আরও একটি পালক। চন্দ্রযান-৩ চাঁদে নামবে ২৩ বা ২৪ অগাস্ট। তারপরেই সূর্যে রওনা দেবে আদিত্য এল-১। ইসরোর এই আদিত্য এল-১ মহাকাশযান সান আর্থ সিস্টেমের হ্যালো অরবিটের ল্যাগরেঞ্জ পয়েন্ট ১-এর পার্শ্ববর্তী অঞ্চলে পৌছবে।












Click it and Unblock the Notifications