কাউন্টডাউন শুরু 'বাহুবলী'র, চন্দ্রযান-২ এর উৎক্ষেপণ প্রস্তুতি তুঙ্গে
শুরু হয়ে গিয়েছে কাউন্ট ডাউন। আর মাত্র ২০ ঘণ্টার অপেক্ষা তারপরেই চাঁদের পথে পাড়ি দেবে বহু প্রতিক্ষিত চন্দ্রযান-২। কালামের স্বপ্ন স্বার্থক হওয়ার পথে।
শুরু হয়ে গিয়েছে কাউন্ট ডাউন। আর মাত্র ২০ ঘণ্টার অপেক্ষা তারপরেই চাঁদের পথে পাড়ি দেবে বহু প্রতিক্ষিত চন্দ্রযান-২। কালামের স্বপ্ন স্বার্থক হওয়ার পথে। সোমবার রাত ২.৫১ মিনিট নাগাদ চন্দ্রযান-২-কে নিয়ে পাড়ি দেবে বাহুবলী। ভারতের সবচেয়ে শক্তিশালী এই রকেট। ১৬ মিনিটের সফরের পর মহাকাশে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে যাবে বাহুবলী। তাই এই অভিযানের শেষ ১৫ মিনিট সবচেয়ে গুরুত্বপূর্ন বলে জানিয়েছেন ইসরোর প্রধান কে সিভান।

চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে যাবে চন্দ্রযান-২
উৎক্ষেপণের সব অঙ্ক ঠিকঠাক কাজ করলে ৬ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে যাবে চন্দ্রযান-২। চাঁদে গিয়ে খনিজের সন্ধান করাই এই উপগ্রহের মূল কাজ বলে জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। ইসরোর তরফে জানোন হয়েছে উপগ্রহে জ্বালানি ভরার কাজ সফল ভাবে সম্পন্ন হয়েছে। জ্বালানিই উপগ্রহের অন্যতম মূল উপাদান। জ্বালানি পর্যাপ্ত ভাবে ভরার উপরেই নির্ভর করে উপগ্রহের নির্দিষ্ট কক্ষপথে পৌছনো।

মোট খরচ ১০০০ কোটি
এই অভিযানে মোট খরচ হয়েছে ১০০০ কোটি টাকা। অভিযানে সফল হলে চাঁদের মাটিতে মহাকাশযান পাঠানো দেশগুলির তালিকায় চতুর্থ স্থানে উঠে আসবে ভারত। এর আগে আমেরিকা, রাশিয়া ও চিন মহাকাশযান পাঠিয়েছিল চাঁদে। ২০১৯-এর শুরুতেই চাঁদে মহাকাশযান অবতরণ করানোর চেষ্টা করেছিল ইজরায়েল। কিন্তু চাঁদের খুব কাছাকাছি এসে ভেঙে পড়ে সেটি।

নাম দেওয়া হয়েছে বাহুবলী
যে রকেটে চড়ে চন্দ্রযান-২ চাঁদে পাড়ি দেবে, সেই জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল(GSLV) মার্ক থ্রি এই মূহুর্তে ভারতের সব থেকে শক্তিশালী রকেট। এটি চন্দ্রযান-২ কে পৌঁছে দেবে নির্দিষ্ট কক্ষপথে। সেকারণেই এই রকেটের নাম দেওয়া হয়েছে বাহুবলী। যার ওজন প্রায় ৬৪০ টন। এখনও পর্যন্ত ১৩টি মহাকাশ যানে এই রকেট ব্যবহার করা হয়েছে। চন্দ্রযান-২ নিয়ে যাওয়ার সময় বাহুবলীর সঙ্গে থাকছে অর্বিটার, বিক্রম নামের একটি ল্যান্ডার এবং রোভার প্রজ্ঞান। ইসরোর তরফে জানানো হয়েছে, দূরদর্শন চ্যানেলে লাইভ উৎক্ষেপণ দেখতে পাওয়া যাবে।












Click it and Unblock the Notifications