ফের মহাকাশে উপগ্রহ বসিয়ে রেকর্ড ইসরোর

এবার আধুনিক রিমোট সেন্সিং উপগ্রহ 'রিসোর্সস্যাট-২এ' মহাকাশে বসিয়ে ফেলল ইসরো। পিএসএলভি-সি৩৬ উপগ্রহের সাহায্য নিয়ে এটিকে কক্ষপথে বসানো হয়েছে।

শ্রীহরিকোটা, ৭ ডিসেম্বর : বছরের শেষ মাসে এসেও একেরপর এক নয়া কীর্তি স্থাপন করে চলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা বা সংক্ষেপে ইসরো। এবার আধুনিক রিমোট সেন্সিং উপগ্রহ 'রিসোর্সস্যাট-২এ' মহাকাশে বসিয়ে ফেলল ইসরো। পিএসএলভি-সি৩৬ উপগ্রহের সাহায্য নিয়ে এটিকে কক্ষপথে বসানো হয়েছে।

এর আগে ইসরো অনেকগুলি ছোট ছোট উপগ্রহকে মহাকাশে প্রতিস্থাপিত করেছিল। তবে এবার একটিই উপগ্রহকে মহাকাশে পাঠানো হয়েছে। ১২৩৫ কেজি ওজনের উপগ্রহটি বসেছে সূর্যের সমলয় কক্ষপথে।

ফের মহাকাশে উপগ্রহ বসিয়ে রেকর্ড ইসরোর

এদিন সকাল ১০টা ২৪ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় ইসরোর মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় উপগ্রহটি। ২০০৩ ও ২০১১ সালে উৎক্ষেপিত রিসোর্সস্যাট-১ ও রিসোর্সস্যাট-২ মহাকাশযানদুটিকে অনুসরণ করার জন্যই এদিন রিসোর্সস্যাট-২এ-কে মহাকাশে বসানো হয়েছে।

ইসরো জানিয়েছে, এই রিসোর্সস্যাট-২এ উপগ্রহে তিনটি পে-লোডস রয়েছে। এছাড়া উচ্চ ক্ষমতাসম্পন্ন ছবি স্ক্যানার, দুটি শক্তিশালী রেকর্ডার রয়েছে যা মহাকাশে ছবি তোলার পর তা রেকর্ড করে রেখে পরে পৃথিবীতে পাঠাবে।

এদিন পাঁচ বছরের জন্য মহাকাশের কক্ষপথে পাড়ি দিয়েছে স্যাটেলাইট রিসোর্সস্যাট ২এ। এরকম ঘটনা মহাকাশ গবেষণায় ভারত আগামিদিনে আরও অনেক নতুন সাফল্য মুকুটে যোগ করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+