ইনস্যাট-৪বি নামক স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করল ISRO
ইনস্যাট-৪বি নামক স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করল ISRO
ক্রমাগত অভিযানের ফলে মহাকাশে বর্জ্যের পরিমাণ বেড়েই চলেছে। সে নিয়ে চিন্তার অন্ত নেই দেশ-বিদেশের নামজাদা বিজ্ঞানীদের। এমতাবস্থায় ১৪ বছর বয়সী একটি স্যাটেলাইটের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ইনস্যাট-৪বি নামক স্যাটেলাইটটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন বিজ্ঞানীরা।

১৪ বছরের কর্মজীবন ইনস্যাট ৪বি-র!
ইসরো সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই নিজের জীবনের সমস্ত কাজ করে ফেলেছে স্যাটেলাইটটি। ১৪ বছরের কর্মজীবনে একাধিক গুরুত্বপূর্ণ তথ্যাদি পৃথিবীতে পাঠিয়েছে সে। কর্মজীবনের শেষে তাঁর পোস্ট ডিসপোজাল মিশন সম্পন্ন করল ইসরো। যদিও ২৪ জানুয়ারিই সেটির ডি-কমিশনিং সম্পন্ন হয়েছিল। একটি বিবৃতিতে ইসরো জানায়, ' ইনস্যাট-৪বি হল একবিংশতম জিওস্টেশনারি আর্থ অরবিট স্যাটেলাইট, যা কিনা পাকাপাকিভাবে অবসর নিল। অবসরের পর যাতে তাকে অন্য কক্ষপথে স্থানান্তরিত করা যায়, তার জন্য জ্বালানির বন্দোবস্ত অবশ্য আগে থেকেই করে রাখা হয়েছিল।'

অবসরে ইনস্যাট ৪বি!
রাষ্ট্রসংঘ ও ইন্টার এজেন্সি স্পেস ডেবরিস কো-অর্ডিনেশন কমিটির নির্দেশিকা অনুযায়ী-ই এই কাজ সম্পন্ন হয়েছে। ইন্টার স্পেস ডেবরিস কো-অর্ডিনেশনের নির্দেশিকা অনুযায়ী-ই বিভিন্ন মহাকাশ গবেষণা কেন্দ্র তাদের পাঠানো মহাকাশযানের কর্মজীবনের মেয়াদ, অবসরের সময় অন্য কক্ষপথে পাঠানোর পদ্ধতি নির্ধারণ করে৷ ইসরো জানিয়েছে, সুপরিকল্পিত ভাবে প্রত্যেকটি পদক্ষেপ নেওয়ায় সুরক্ষিতভাবে এই অভিযান শেষ হয়েছে৷

২০০৭ সালে যাত্রা শুরু করেছিল ইনস্যাট ৪বি!
ইসরো জানায়, আন্তর্জাতিক নির্দেশিকা অনুযায়ী, কোনও মহাকাশযানের কর্মজীবন শেষ হলে জিও বেল্টের ওপরে পাঠিয়ে দিতে হবে তাকে। সেই নিয়ম মেনেই আরও ২৭৩ কিমি উচ্চতায় পাঠানো হয় ইনস্যাট-৪বিকে। উল্লেখ্য, ২০০৭ সালের ১২ মার্চ ডিটিএইচ সহ অন্যান্য যোগাযোগ ব্যবস্থা মজবুত করার উদ্দেশ্যে মহাকাশে পাড়ি দিয়েছিল ইনস্যাট-৪বি৷ দীর্ঘ ১৪ বছর কক্ষপথে কাজ করার পর অবসর গ্রহণের সময় সি ব্যান্ড এবং কেইউ ব্যান্ড পে-লোড সার্ভিস অন্যান্য স্যাটেলাইটে ট্রান্সফার করে ইনস্যাট-৪বি।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications