ইতিহাসের অপেক্ষা, চাঁদের ওই জায়গায় ভারতই প্রথম পা রাখবে, উচ্ছ্বসিত ইসরো প্রধান

চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রম চাঁদের এমন একটা জায়গায় ল্যান্ড করবে, যেখানে আজ পর্যন্ত কেউ যেতে পারেনি।

চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রম চাঁদের এমন একটা জায়গায় ল্যান্ড করবে, যেখানে আজ পর্যন্ত কেউ যেতে পারেনি। শুক্রবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ইসরোর চিফ কে শিবান এই বিষযটি উত্থাপন করেই দেশকে নিয়ে গর্ব অনুভব করলেন। তাই আমরা চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে ইতিহাস সৃষ্টির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি।

 ইতিহাসের অপেক্ষা, চাঁদের ওই জায়গায় ভারতই প্রথম পা রাখবে, উচ্ছ্বসিত ইসরো প্রধান

শিবান বলেন, আমরা চাঁদের এমন জায়গায় পৌঁছতে যাচ্ছি যেখানে অন্য কেউ আগে যায়নি। আমরা আত্মবিশ্বাসী। আমরা আজ রাতেই ইতিসাসের সাক্ষী হতে চলেছি। উল্লেখ্য, শুক্রবার রাতেই চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করবে। আমরা প্রতিটি পদক্ষেপই সাফল্যের সঙ্গে করেছি। তাই চূড়ান্ত সাফল্যে আশাবাদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চন্দ্রাযানের অবতরণ দেখতে মধ্যরাতে উপস্থিত থাকবেন ইসরোতে। গত মাসে একটি অনলাইন স্পেস কুইজে অংশ নেওয়া দেশের ৬০টিরও বেশি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে এই মিশন পর্যবেক্ষণ করবে। চন্দ্রযান ২ চাঁদে নামলে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চিনের পরে চতুর্থ দেশ হিসেবে ভারত এই কীর্তি অর্জন করবে।

২২ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান ২ যাত্রা শুরু করেছিল। তারপর ২৩ দিন ধরে পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ করার পর, ১৪ আগস্ট চাঁদে যাত্রা শুরু করে। ২ সেপ্টেম্বর চন্দ্রযান ২ থেকে ল্যান্ডার বিক্রম বিচ্ছিন্ন হওয়ার পর এদিন রাতে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+