চন্দ্রযান ২ নিয়ে আরও এক সাফল্য ইসরোর! কে সিবন দিলেন বড় বার্তা

চন্দ্রযান ২ এর ২ বছর সম্পন্ন হল। এই মহাকাশযানের ল্যান্ডার রোভারের জটিলতা ঘিরে চাঁদের মাটিতে যে ক্র্যাশ ল্যান্ডিং হয়, তাতে কার্যত ১৩০ কোটি ভারতবাসীর স্বপ্ন চুরমার হয়েছিল। তবে স্বপ্নের সেই ধ্বংসাবশেষ থেকেই আগামী দিনে বিজ্ঞান নিয়ে তথা মহাকাশ বিজ্ঞানের গবেষণায় এক প্রবল সম্ভাবনার ইঙ্গিত পেতে শুরু করেছে ভারতের মহাকাশ বিজ্ঞান গবেষণা কেন্দ্র ইসরো। ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)র প্রধান কে সিবন এদিন এক ঘোষণার দ্বারা জানান দেন য়ে, চাঁদের চারপাশে ইতিমধ্যেই ৯ হাজার বার কক্ষপথ প্রদক্ষিণ করেছে ইসরোর এই মহাকাশ যান চন্দ্রযান ২। শুধু তাই নয়, ক্র্যাশ ল্যান্ডিং এর শিকার এই ল্যান্ড রোভার সেভাবে ইসরোকে সহায়তা না করলেও, চন্দ্রযান আপাতত নিজ লক্ষ্যে স্থির। ইতিমধ্যেই ভারতের এই মহাকাশ যান গুরুত্বপূর্ণ তথ্য ভারতের এই মহাকাশ গবেষণা কেন্দ্রকে সরবরাহ করছে।

চন্দ্রযান ২ নিয়ে আরও এক সাফল্য ইসরোর! কে সিবন দিলেন বড় বার্তা

ইসরোর তরফে এদিন জানানো হয়েছে যে, চন্দ্রযান ২ থেকে যে বিজ্ঞান বিষয়ক তথ্য আসতে শুরু করেছে তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও গবেষণাগারে তথ্য বিশ্লেষণের জন্য পাঠানো হবে। বর্তমানে ইসরো প্রধান কে সিবন ডিপার্টমেন্ট অফ স্পেসের সচিব। তিনি জানিয়েছেন, চন্দ্রযান ২ এর আটটি পে লোড আপাতত কর্মরত। তারা বিভিন্নভাবে সেখান থেকে বহু বিজ্ঞানভিত্তিক তথ্য পাঠাতে শুরু করেছে। যা মহাকাশ গবেষণায় বেশ গুরুত্বপূর্ণ বিষয়। এদিকে, চন্দ্রযান ২ এর পর , চন্দ্রযান ৩ কে নিয়ে রীতিমতো উত্তেজিত ও উৎসাহিত ইসরো। এক প্রবল স্বপ্নের ভেঙে পড়ার পর, ফের এক নকুন স্বপ্ন নিয়ে বুক বাঁধথে ইসরো। ভারতের এই মহাকাশ গবেষণা সংস্থা আপাতত চন্দ্রযান ৩ নিয়ে ব্যস্ত। এই নয়া মিশনের হাত ধরে পৃথিবীর সঙ্গে যোগাযোগ স্থাপন করে বহু তথ্য মহাকাশ থেকে পাঠাতে শুরু করবে চন্দ্রযান ৩। এদিকে, চন্দ্রযান ২ ইতিমধ্যেই চন্দ্রপৃষ্ট থেকে ১০০ কিলোমিটার উর্ধে গিয়ে সেখান থেকে নানান খবর সংগ্রহ করে সেখানকার খবর ইসরোকে পাঠাচ্ছে বলেও জানা গিয়েছে।

মূলত, চন্দ্রযান ২ ছিল একটি ল্যান্ডার , রোভার ও অরবিটারের সহযোগে তৈরি করা মহাকাশ যান। চাঁদের দক্ষিণপ্রান্তে কী ঘটছে তা নিয়ে ছিল এর গবেষণা। মূলত এই চন্দ্রাভিযানের আগে একাধিক গবেষমা করে চন্দ্রযান ২ কে স্বপ্নের সফরে পাঠায় ভারত। তামিলনাড়ুর নামাক্কালের মাটির সঙ্গে ইসরো চাঁদের মটির মিল পেয়ে যাওয়ায়, সেই নামাক্কাল এলাকায় বহু ধরনের গবেষণা চালায়। এরপর ২০১৯ সালের সেপ্টেম্বরে ১৩০ কোটি ভারতবাসীর স্বপ্নকে পাথেয় করে স্বপ্নের উড়ানে চলে মহাকাশযান চন্দ্রযান ২। তবে স্বপ্ন ভঙ্গ হয় যানের চাঁদের মাটিতে অবতরণ ঘিরে। সেই অবতরণ সফল না হলেেও , চাঁদের প্রান্ত থেকে বহু গুরুত্বপূর্ণ তথ্য ভারতের মহাকাশ বিজ্ঞানীদের কাছে সরবরাহ করে চলেছে চন্দ্রযান ২। এরপর করোনার জন্য চন্দ্রযান ৩ এ র যাত্রা পিছিয়ে যায়। এরপর ২০২২ সালে ইসরো সেই সফর নিয়ে উদ্যোগ নিতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+