চন্দ্র অভিমুখে পাড়ি দেবে ভারতের চন্দ্রযান-২, মন্দিরে মন্দিরে বাজছে পূজার ঘণ্টা

কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। রবিবার মধ্যরাতে চন্দ্র অভিমুখে পাড়ি দেবে ভারতের চন্দ্রযান। ইতিহাস রচনা করবে ভারত। শেষমুহূর্তে নেটওয়ার্ক পরীক্ষার কাজ চালাচ্ছে ইসরো।

কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। রবিবার মধ্যরাতে চন্দ্র অভিমুখে পাড়ি দেবে ভারতের চন্দ্রযান। ইতিহাস রচনা করবে ভারত। শেষমুহূর্তে নেটওয়ার্ক পরীক্ষার কাজ চালাচ্ছে ইসরো। বেঙ্গলুরুর স্পেস সেন্টারে এখন ব্যস্ততা। বিজ্ঞানের জয়ধ্বজা উপরে তোলার দিনেও ঈশ্বরবাদকে দূরে সরিয়ে রাখতে পারল না বহুত্ববাদের দেশ ভারত।

চন্দ্র-মুখে পাড়ি দেবে চন্দ্রযান-২, মন্দিরে মন্দিরে পুজো

বিজ্ঞানীরাও যে ব্যক্তিগতভাবে ঈশ্বরবিশ্বাসী তা প্রমাণ হয়ে গেল ইসরোর চন্দ্রযান যাত্রা শুরুর প্রাক্কালে। মহাকাশযানের সফল উৎক্ষেপণের প্রার্থনা জানিয়ে দেবতাদের আশীর্বাদ নিতে পূজার্চনা চলল। শ্রীহরিকোটার আশেপাশে যত মন্দির আছে, সব মন্দিরে পুজো দিয়ে সফল উৎক্ষেপণের প্রার্থনা জানালেন রাষ্ট্রপতি থেকে শুরু করে ইসরোর প্রধান।

মহাকাশ গবেষণায় ভারত এখন পাল্লা দিয়ে এগোচ্ছে। দ্বিতীয় চন্দ্রভিযানে চন্দ্রযান-২ উৎক্ষেপণ হবে রবিবার মধ্যরাত ২ টো ৫১ মিনিটে। পৃথিবী থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দেবে। ওই চন্দ্রযানের সাফল্য দেশকে মহাকাশ গবেষণায় বিশ্বে অনন্য স্থানে তুলে ধরবে। সেই ঐতিহ্য মেনেই পুজো চলছে মন্দিরে মন্দিরে।

এদিকে, চন্দ্রযান-২ উৎক্ষেপনের জন্য আকাশপথে নিয়ন্ত্রণ করা হয়েছে বিমান। আশেপাশের সব বিমানবন্দরে আরোপ করা হয়েছে বিধিনিষেধ। বিমান বাতিল করা হয়েছে। ঘুরপথে বা সময় বদলে বেশ কিছু বিমান চালানোরও বন্দোবস্ত করা হয়েছে। রকেট উৎক্ষেপণের সময় আকাশসীমায় থাকা সমস্ত বিমানই নিয়ন্ত্রণ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+