চাঁদের মাটি ছুঁয়েছে চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম! কিন্তু কী তার ‘ভবিষ্যৎ’, জানালেন বিজ্ঞানীরা

বিক্রম ল্যান্ডারের হদিশ পেয়েছে ইসরো। চাঁদের মাটিতে বিক্রমের খোঁজ মিলেছে। চন্দ্রযান ২-এর অরবিটর থেকে ছবি পাঠিয়েছে ইসরোকে।

বিক্রম ল্যান্ডারের হদিশ পেয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। চাঁদের মাটিতে বিক্রমের খোঁজ মিলেছে। চন্দ্রযান ২-এর অরবিটর থেকে ছবি পাঠিয়েছে ইসরোকে। সেই ছবি প্রকাশ করে ইসরো প্রধান জানিয়েছেন তাঁরা ব্যর্থ হননি, হদিশ মিলেছে বিক্রম ল্যান্ডারের। তাহলে কি ফের ল্যান্ডারের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব? সেই চেষ্টাই এখন নিরন্তর চালিয়ে যাচ্ছে ইসরো।

আর একটা মিরাকেলের আশায়

আর একটা মিরাকেলের আশায়

ইসরো সূত্রে জানানো হয়েছে, বিক্রম ল্যান্ডার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এখন ইসরোর বিজ্ঞানীরা মিরাকেলের আশায় রয়েছে। একটা মিরাকেল সম্ভব হয়েছে। আর একটা মিরাকেল ঘটলেই ১০০ শতাংশ সফল হবে ইসরো।

আশায় বুক বাঁধছেন বিজ্ঞানীরা

আশায় বুক বাঁধছেন বিজ্ঞানীরা

শনিবার ভোররাতে বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর মনের কোণে আশা থাকলেও, কেউই কল্পনা করেননি ফের বিক্রম ল্যান্ডারের হদিশ মিলবে। ফের চন্দ্রযান ২-এর অরবিটরে ধরা পড়েছে ল্যান্ডার বিক্রমের ছবি। তারপরই আশায় বুক বাঁধতে শুরু করেছেন বিজ্ঞানীরা।

অ্যান্টোনা ও ক্যামেরা ক্ষতিগ্রস্ত

অ্যান্টোনা ও ক্যামেরা ক্ষতিগ্রস্ত

বিজ্ঞানীরা বলছেন, সফট ল্যান্ডিং হয়নি। বেশ গতিতেই চাঁদের মাটিতে ল্যান্ডিং করেছে বিক্রম। ফলে তার অ্যান্টোনা ও ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ল্যান্ডার বিক্রমের আরও কিছু যন্ত্রাংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তাঁর সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে গিয়েছে। কিছুতেই বিক্রমের বেতার তরঙ্গ পাওয়া যাচ্ছে না।

‘সেলফ চেক’ প্রযুক্তি বিকল

‘সেলফ চেক’ প্রযুক্তি বিকল

বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, বিক্রমের অন্দরেই ‘সেলফ চেক' প্রযুক্তি রয়েছে। কিন্তু সেই ‘সেলফ চেক'ও কাজ করছে না যন্ত্রাংশ খারাপের জন্য। শুধু ইসরোই নয়, চন্দ্রযানের অরবিটারও বিক্রমের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। বিক্রমের যন্ত্রাংশ বিকল হয়ে রয়েছে, তা আবার চালু করা সম্ভব, কিন্তু তার জন্য বিজ্ঞানীদের হস্তক্ষেপ প্রয়োজন। সেই সম্ভাবনা প্রায় নেই-ই।

আশা আর ভরসা সেই মিরাকেল

আশা আর ভরসা সেই মিরাকেল

তাই ইসরোর একমাত্র আশা আর ভরসা সেই মিরাকেল। যদি বিক্রম নিজেকে স্বয়ংক্রিয় করতে পারে, তবেই ফের চালু করা সম্ভব। সম্ভব রোভার ‘প্রজ্ঞান'কে কাজে লাগানো। ইসরো কিন্তু চেষ্টার ত্রুটি রাখছে না। ক্রমাগত বেতার তরঙ্গ পাঠিয়েই চলেছে ল্যান্ডার বিক্রমকে। বিক্রম সেই বেতার তরঙ্গে সাড়া দেয় কি না, তা-ই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+