উপগ্রহ পিএসএলভির সফল উৎক্ষেপণের আগে তিরুপতি দর্শনে ইসরো চেয়ারম্যান
চন্দ্রযান মিশনে পুরোপুরি সফল হননি, তাই পিএসএলভি সি৪৮ উৎক্ষেপনের আগে মঙ্গলবার তিরুপতিতে দর্শনে গেলেন ইসরোর চেয়ারম্যান ডঃ কে শিবন। বুধবার উপগ্রহ পিএসএলভি সি৪৮ উৎক্ষেপন হবে। সেটা সফল করতেই তিনি তিরুপতি বালাজি মন্দিরে প্রার্থনা করতে গিয়েছিলেন।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কে শিবন জানিয়েছেন যে এটি ইসরোর ঐতিহাসিক কৃতিত্ব। এই নিয়ে ৫০বার পিএসএলভি উৎক্ষেপন করা হয়েছে এবং শ্রীহরিকোটায় এটা নিয়ে ৭৫বার উৎক্ষেপন হল। ইসরো পিএসএলভি সি৪৮–এর মাধ্যমে রিস্যাট–২বিআর১ চালু করার প্রস্তুতি নিচ্ছে, যা ১১ ডিসেম্বর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেশ সেন্টার থেকে উৎক্ষেপন করা হবে। পিএসএলভি–সি৪৮–এর সঙ্গে ইসরায়েল, ইটালি, জাপান এবং ছ’টি আমেরিকার কাস্টমার উপগ্রহও সহযাত্রী হিসাবে মহাকাশে যাচ্ছে।
বুধবার দুপুর ১টা ২৫ মিনিটে উপগ্রহ পিএসএলভি সি৪৮–এর যাত্রা শুরু হবে। এরই পাশাপাশি দুপুর তিনটে নাগাদ রিস্যাট–২বিআর১–এরও উৎক্ষেপন হবে। ইসরোর পক্ষ থেকে জানা গিয়েছে, রিস্যাট–২বিআর১ হল পৃথিবীর ওপর নজরদারি র্যাডার, যার ওজন ৬২৮ কেজি, যেটিকে ৩৭ ডিগ্রি বেঁকিয়ে ৫৭৬ কিমি অরবিটে স্থাপন করা হবে।












Click it and Unblock the Notifications