সত্যিই কী অক্ষত রয়েছে ল্যান্ডার বিক্রম, উঠে আসছে একাধিক তথ্য

চাঁদের পিঠে ল্যান্ডার অক্ষত রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে চাঁদে ল্যান্ডারের হদিশ মিললেও সেটা অক্ষত রয়েছে কিনা তা নিয়ে এখনও ইসরো কোনও দাবি করেনি।

চাঁদের পিঠে ল্যান্ডার বিক্রম অক্ষত রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে চাঁদে ল্যান্ডারের হদিশ মিললেও সেটা অক্ষত রয়েছে কিনা তা নিয়ে এখনও ইসরো কোনও দাবি করেনি। বিশেষজ্ঞদের একাংশের দাবি যে গতিতে ল্যান্ডার চাঁদের পিঠে নেমেছে তাতে তার অক্ষত থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ।

চাঁদের পিঠে ল্যান্ডারের হদিশ

চাঁদের পিঠে ল্যান্ডারের হদিশ

গতকাল রেডিও অ্যাকটিভ রে পরীক্ষা করে চাঁদের পিঠে ল্যান্ডারের সন্ধান পেয়েছে ইসরো। এই নিয়ে ক্ষীণ হলেও অভিযান সাফল্যের আশা দেখতে শুরু করেছেন বিজ্ঞানীরা। নতুন করে ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে।

ইসরোর দাবি ঘিরে প্রশ্ন

ইসরোর দাবি ঘিরে প্রশ্ন

ল্যান্ডারের অক্ষত থাকা নিয়ে দ্বিমত রয়েছে একাধিক মহলে। একাধিক সংবাদ মাধ্যমে এই নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট দাবি করেছে কোনওভাবেই ইসরো জানায়নি যে ল্যান্ডার অক্ষত রয়েছে। কারণ তাঁর আগের দিন ইসরোর প্রধান জানিয়েছিলেন ল্যান্ডারের ছবি পাওয়া গিয়েছে। চাঁদের পিঠেই রয়েছে সে। এর বেশি তথ্য ইসরোর পক্ষ থেকে জানানো হয়নি।

ল্যান্ডারের অক্ষত থাকা নিয়ে প্রশ্ন

ল্যান্ডারের অক্ষত থাকা নিয়ে প্রশ্ন

ল্যান্ডার অক্ষত রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ নির্ধারিত পরিকল্পনা মেনে কাজ হয়নি। যে গতিতে এবং যে পরিকল্পনা মেনে কাজ হয়েছিল তা সফল হয়নি। সেকারণেই ল্যান্ডারের চাঁদের পিঠে আছড়ে পড়ার সম্ভাবনাই বেশি রয়েছে। তার পর ল্যান্ডার যে অক্ষত থাকবে তা নিয়ে সুনিশ্চিত করে কোনও অথ্য এখনও দেয়নি ইসরো।

যোগাযোগ বিশ বাঁও জলে

যোগাযোগ বিশ বাঁও জলে

কাজেই ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ স্থাপনের সম্ভাবনা এখনও বিশ বাঁও জলে। ইসরোর পক্ষ থেকেও নাকি সেই বিষয়ে কোনও নিশ্চিত তথ্য দেওয়া হয়নি বলে দাবি করেছে একাধিক সংবাদ মাধ্যম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+