ISRO Solar Mission: মুন মিশনের পরেই কেন মিশন সান-এ তোড়জোড়? কী বলছেন বিজ্ঞানীরা
চাঁদের মাটিতে পা রেখেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিশ্বস্ত সৈনিক ল্যান্ডার বিক্রম। আর এখন সেখানে কাজ করছে রোভার প্রজ্ঞান। বুধবার ইতিহাস তৈরি করেছে ভারত। কারণ চির অন্ধকারে থাকা চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে পা রাখল ভারতের ল্যান্ডার।
সফল হয়েছে চন্দ্রযান ৩ মিশন। কিন্তু এবার ভারতের লক্ষ্য আরও বড়. ছোট মামার পর এবার নজরে বড় মামা। অর্থাৎ মুন মিশন সফল হওয়ার পর এবার সূর্য অভিযানের তোড়জোড় শুরু করে দিচ্ছে ইসরো।

চন্দ্রবিজয়ের পর দিন তাঁদের পরবর্তী অভিযান সম্বন্ধে জানালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ। প্রথম সৌর মিশন সেপ্টেম্বর মাসেই লঞ্চ করার জন্য প্রস্তুত করা হবে। একই সঙ্গে সূর্যের নামেই প্রকল্পের নামকরণ করা হয়েছে মিশন আদিত্য-এল ১।
সেপ্টেম্বরে লঞ্চ করার জন্য প্রস্তুত করা হচ্ছে মিশন আদিত্য, বলে জানালেন ইসরো প্রধান। একই সঙ্গে তিনি জানিয়েছেন, মহাকাশচারীদের নিয়ে অভিযান হতে চলেছে, যার নাম গগনযান। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সাল নাগাদ মহাকাশে যেতে চলেছে গগনযান। অভিযান শুরুর বিষয়গুলি সম্পর্কে সেপ্টেম্বর বা অক্টোবরের শেষেই জানানো হবে ইসরোর পক্ষ থেকে।
এদিকে আহমেদাবাদে অবস্থিত ইসরোর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর নীলেশ এম দেশাই বলেন, ইসরোর পক্ষ থেকে নতুন মিশন আদিত্য এল১ তৈরি করা হয়েছে। চলছে একেবারে শেষ পর্যায়ের কাজ। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বর মাসের ২ তারিখ সূর্যের উদ্দেশে পাড়ি দেবে এটি। তবে এতো তাড়াতাড়ি মুন মিশনের পরেই মিশন সান-এর তোড়জোড় রীতিমত অবাক করছে বিজ্ঞানীমহলকে। আর যাকে ভারতের অপর একটি সাফল্য বলা যেতেই পারে।
শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে পিএসএলভি রকেটের মাধ্যমেই মহাশূন্যে পাড়ি দেবে আদিত্য। ১২৭ দিন ধরে সূর্যের কক্ষপথের দিকে এগোবে এটি। এই সময়ের মধ্যে ১৫ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দেবে আদিত্য এল১। তারপরেই পৌঁছে যাবে সূর্যের উপবৃত্তাকার কক্ষপথে। সেখানে পৌঁছে খুব কাছের পয়েন্ট থেকে সূর্যের নানা কাজ নিরীক্ষণ করবে ইসরোর এই সূর্য ন।
সূর্যের আলোর জীবনীশক্তি, সূর্যের মহাকর্ষ সহ নানা বিষয়েই পরীক্ষা চালানো হবে। চন্দ্রযান ৩ এর সাফল্যের পর এবার মিশন সূর্য নিয়ে ফের ব্যস্ত হয়ে পড়বেন ইসরোর বিজ্ঞানীরা। যানা গিয়েছে, বেঙ্গালুরুর ইউআর রাও স্য়াটেলাইট সেন্টারে তৈরি হয়েছে এই স্যাটেলাইট। এই মিশন সফল হসে ইসরোর মুকুটে জুড়বে আরও একটি পালক।












Click it and Unblock the Notifications