ইসরো-র তাক লাগানো মিশন ২০২০ জুড়ে! চন্দ্রযান ৩ থেকে আদিত্য মিশন ঘিরে কী জানা যাচ্ছে
ভারতীয় মহাকাশ বিজ্ঞানের একের পর এক নতুন দিশা এনে দিতে চলেছে ২০২০ সাল। মহাকাশ গবেষণার ক্ষেত্রে 'ইসরো' একাধিক তাক লাগনো অধ্যায় ২০২০ সালে আনতে চলেছে বলে মনে করা হচ্ছে। আর সেই গবেষণার ক্ষেত্রে আরেকটা বড় দিক হল চন্দ্রযান ৩।একজরে দেখে নেওয়া যাক, ২০২০ সালে ইসরোর ঝুলিতে কী কী রয়েছে ২০২০ সালে।

জিস্যাট ৩০' নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত ইসরো
ইসরো এই বছর ' জিস্যাট ৩০ ' উৎক্ষেপণ করতে চলেছে। যার হাত ধরে ভারতের টেলিকম দুনিয়ায় একাধিক অজানা অধ্যায় উঠে এসেছে। আগামী ১৫ বছরে এই স্যাটেলাইট টেলিকম দুনিয়ায় তাক লাগাতে চলেছে বলে মনে করা হচ্ছে। ভারতের টেলিকম দুনিয়ায় এই স্যাটেলাইট একটি যুগান্তকারী সাফল্য আনতে চলেছে।

মোট ১০ টি স্য়াটেলাইট এই বছরে
ইসরো এই ২০২০ সালে ১০ টি স্যাটেলাইট উৎক্ষেপণ করার প্রস্তুতি নিয়েছে। এরমধ্যে রয়েছে সূর্যযান নিয়ে একটি স্যাটেলাইট। রয়েছে, গগনযানের মতো একাধিক স্যাটেলাইটের উৎক্ষেপণ। আর তার হাত ধরে ভারত বিজ্ঞান গবেষণায় এক বড়সড় সাফল্য পেতে চলেছে বলে মনে করা হচ্ছে।

আদিত্য এল ওয়ান মিশন
এর আগে , আদিত্য এলওয়ান মিশন ঘিরেও ইসরো-র উচ্ছ্বাস রয়েছে চোখে পড়ার মতো। সূর্যকে ঘিরে গবেষণা সহ পৃথিবীর বায়ুমণ্ডল সংক্রান্ত একাধিক তথ্য় আসতে পারে এই আদিত্য এল ওয়ান মিশন ঘিরে। সূর্যের বলয় ও পৃথিবীর বায়ু মণ্ডলের ওপর তার প্রভাব ঘিরে এই গবেষণা তাক লাগাতে চলেছে।

চন্দ্রযান ৩
'চন্দ্রযান ৩' ২০২০ সালের সবচেয়ে তাক লাগানো মিশন হতে চলেছে বলে মনে করছেন অনেকেই। ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর চন্দ্রযান ২ মুখ থুবড়ে পড়ার পর , চন্দ্রযান ৩ নিয়ে আশায় বুক বাঁধছে গোটা দেশ। এই যান চাঁদের মাটিতে ভারতের সাফল্যের পদার্পনকে সম্ভব করতে পারে বলে মনে করছেন অনেকেই ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications