ISRO Navigation Mission: মহাকাশে যান্ত্রিক ত্রুটি! বাধার মুখে ইসরোর শততম অভিযান

ISRO Navigation Mission: বাধার মুখে ইসরোর শততম মিশন (100th Mission)। উৎক্ষেপণের চার দিনের মাথায় রবিবার প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন ইসরোর কৃত্রিম উপগ্রহ এনভিএস-২ (NVS-2)। কক্ষপথ (Orbit) পরিবর্তন করে নির্দিষ্ট স্থানে অবস্থান করতে পারছে না কৃত্রিম উপগ্রহটি। থ্রাস্টারের জন্য থাকা ভালভগুলি নির্দিষ্ট সময়ে কৃত্রিম উপগ্রহটি খুলতে পারেনি বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

গত ২৯ জানুয়ারি বুধবার সকাল ৬টা ২৩ মিনিটে জিএসএলভি-এমকে ২ রকেটে করে কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। শ্রীহরিকোটার (Sriharikota) সতীশ ধাওয়ান স্পেস্ট সেন্টার থেকে এটাই ছিল ইসরোর শততম উৎক্ষেপণ। মহাকাশ থেকে উন্নততর নেভিগেশনের জন্য ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল এই কৃত্রিম উপগ্রহ। কিন্তু মহাকাশে তা বাধার সম্মুখীন।

ISRO

জিএসএলভি-এফ১৫ মিশনের ওয়েবসাইটে ইসরো জানিয়েছে, যে ভালভগুলি খুলে অক্সিডাইজারে প্রবাহিত হয়ে থ্রাস্টারে আগুন ধরানোর কথা ছিল, তা নির্দিষ্ট সময়ে খুলতে পারেনি। যার জেরেই পূর্ব প্রত্যাশিত কক্ষপথে কৃত্রিম উপগ্রহটিকে সরানো যায়নি। বর্তমানে কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর চারপাশে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। যার জেরে নেভিগেশন সিস্টেমও সম্ভব হচ্ছে না।

তবে ইসরো আরও জানিয়েছে, উপবৃত্তাকার কক্ষপথে ঘুরলেও কৃত্রিম উপগ্রহটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে ও তার পাওয়ার সিস্টেমও স্বাভাবিক রয়েছে। তবে বিকল্প পদ্ধতিতে উপগ্রহটিকে ব্যবহার করা যায় কি না তা নিয়ে ভাবনা চিন্তা চলছে বলে জানায় ইসরো। যদিও এনভিএস-২ কে নির্দিষ্ট কক্ষপথে পাঠাতে কত সময় লাগবে তা এখনই বোঝা যাচ্ছে না। তেমন হলে শততম অভিযান বাতিল করতে হতে পারে বলে জানিয়েছে ইসরো।

জিএসএলভির উৎক্ষেপণ সম্পন্ন হয়েছিল সফলভাবেই। সমস্ত স্তরে সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন হয়েছিল। ইসরোর সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ভি নারায়ণনের অধীনে এটাই ছিল প্রথম অভিযান। শুধু তাই নয়, নতুন বছরেও এটাই ছিল প্রথম অভিযান। এর আগে ২০১৩ সালে এই কনস্টিলেশনের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। ২০২৩ সালের ২৯ মে এনভিএস-০১ উৎক্ষেপণ করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+