Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতের সঙ্গে বিবাদের মধ্যে লাক্ষাদ্বীপে ইজরায়েল! তাহলে কোন চ্যালেঞ্জের মুখে মালদ্বীপ?

নতুন বছরের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর লাক্ষাদ্বীপ সফরের কিছু ছবি শেয়ার করার পর থেকে যত শোরগোল। মালদ্বীপের তিনমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। তারপর থেকে এমন পরিস্থিতি তৈরি হয় যে মালদ্বীপ সরকার তিনমন্ত্রীকে বরখাস্ত করে। তারই মধ্যে বহু ভারতীয় তাদের মালদ্বীপ সরকার বাতিল করেন। বলিউড সেলেবরা সাধারণ মানুষের কাছে লাক্ষাদ্বীপ সফরের আহ্বান জানান। সচিন তেন্ডুলেকরও সেই আহ্বানে সামিল হন।

যদি বর্তমান পরিস্থিতি চলতে থাকে, তাহলে মালদ্বীপের অর্থনীতি ধাক্কা খাবে। কারণ পর্যটন নির্ভর মালদ্বীপের বেশিরভাগ পর্যটন যান এই ভারত থেকে। প্রতিবছর দুইলক্ষের বেশি পর্যটক মালদ্বীপে পর্যটনের উদ্দেশে যান। ২০২০ সালে যেখানে ৬৩ হাজার ভারতীয় মালদ্বীপে গিয়েছিলেন পর্যটনের উদ্দেশে, তারপর থেকে সেই সংখ্যাটা বেড়েছে। কোনও সময় তা দুইলক্ষের ওপরেও চলে গিয়েছে।

 Lakshadweep

তারই মধ্যে ইজরায়েল ভারতের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছে। ভারতের ইজরায়েলি দূতাবাস তাদের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে বলেছে, লাক্ষাদ্বীপকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে তারা কাজ করছে। এক বছর আগে ভারত সরকারের অনুরোধে তারা নয় জানুয়ারি থেকে কাজ শুরু করতে চলেছে।

লাক্ষাদ্বীপকে ইতিমধ্যে বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা শুরু করেছে ভারত সরকার। প্রধানমন্ত্রীর সফরের পরে বিশ্বের এখনও পর্যন্ত সব থেকে বেশি মানুষ লাক্ষাদ্বীপ সম্পর্কে খোঁজখবর করেছেন।

ভারতের বন্ধু রাষ্ট্র ইজরায়েল লাক্ষাদ্বীপের নোনাজলকে মিষ্টি জলে রূপান্তরিত করতে প্রযুক্তি দিয়ে সাহায্য করতে চলেছে। ইজরায়েলের এই পদক্ষেপ যে কোনও পর্যটন কেন্দ্রের জন্য গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত ২০১৭ সালে ইজরায়েল সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী মোদী সেখানকার আধুনিক প্রযুক্তি খতিয়ে দেখেন। এরপর এই প্রযুক্তি লাক্ষাদ্বীপের পাশাপাশি আন্দামানে প্রয়োগ করা নিয়ে দুদেশের মধ্যে আলোচনা হয়।

কোন পর্যটন কেন্দ্র মিষ্টি জল জরুরি, যদি সেটি দ্বীপ হয়, তাহলে তা আরও গুরুত্বপূর্ণ। কেননা ডিস্যালাইনেশন প্ল্যান্টের মাধ্যমে সেখানকার হোটেল, রিসর্ট ও পর্যটকদের ব্যক্তিগত প্রয়োজনে সেই জল ব্যবহার করা হয়।

উল্লেখ করা যেতে পারে পর্যটন নির্ভর মালদ্বীপে আগেই ডিস্যালাইনেশন প্ল্যান্ট তৈরি হয়েছে। কিন্তু লাক্ষাদ্বীপে বিশুদ্ধ জলের জন্য সাধারণ মানুষ এখনও ভূগর্ভস্থ জলের ওপরে নির্ভরশীল। সেখানে ডিস্যালাইনেশন প্ল্যান্ট তৈরিতে ইজরায়েলের প্রযুক্তি লাক্ষাদ্বীপ ও মালদ্বীপের মধ্যে ফারাক তৈরি করে দেবে। বিশেষ করে পর্যটক টানার ক্ষেত্রে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+