বাংলাদেশের পরিস্থিতির ওপরে নজরদারি, সীমান্তে মোতায়েন ইজরায়েলের এই বিমান
বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পরেও বিভিন্ন জায়গা থেকে হামলা-অপ্রীতিকর ঘটনার খবর আসা থামছে না। সংখ্যালঘু হিন্দুদের ওপরে হামলা অব্যাহত। এক কথায় অস্থির পরিস্থিতি এখনও চলছে। যে কারণে হাজার হাজার বাংলাদেশি ভারতে ঢুকতে চায়। যদিও এই পরিস্থিতিতে বিএসএফ অনুপ্রবেশ বন্ধে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
একদিকে যখন বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্তে তৎপরতা বৃদ্ধি করেছে, অন্যদিকে পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্রীয় সরকার বাংলাদেস সীমান্তে বিশেষ বিমান মোতায়েন করেছে বলে খবর প্রকাশ করেছে এক সর্ব ভারতীয় সংবাদ মাধ্যম।

- সীমান্তে বিশেষ নজরদারি বিমান
ভারত সীমান্তে যে বিমান মোতায়েন করেছে, তার নাম গ্লোবাল 5000 স্পেশাল মিশন। এই বিমান কোনও সাধারণ বিমান নয়। গোয়েন্দা কাজের জন্যই ব্যবহার করা হচ্ছে। এই বিমানে অনেক ধরনের ডেটা সংগ্রহের ডিভাইস ইনস্টল করা রয়েছে। এই বিমানটি আসনে বোম্বার্ডিয়ার গ্লোবাল ৫০০০ বিজনেস জেটের পরিবর্তিত সংস্করণ। যা তৈরি হয়েছে ইজরায়েলে।
- আকাশ থেকে নজরদারি
বিমানটিতে এয়ারবোর্ন ইন্টিগ্রেটেড সিগন্যাল ইন্টেলিজেন্স সিস্টেম রয়েছে। এটি যে কোনও ধরনের সিগন্যাল ট্র্যাক করতে পারে। বাংলাদেশ সীমান্তে ঘটা সব ধরনের যোগাযোগের ওপরে নজর রাখছে ভারত। এই বিমান অনেক উঁচু থেকে বেশি রেজোনিউসনের ছবি তুলতে পারে।
এছাড়াও এই বিমানের বিশেষত্ব হল যে কোনও ধরনের ইলেকট্রনিক বা কমিউনিকেশন বা রাডার সিগন্যালকে আটকাতে পারে। বাংলাদেশে ঘটা বেশিরভাগ ঘটনার পাল্টা কৌশল তৈরি এই বিমানের গুরুত্ব অপরিহার্য।
- বিমানের বাকি বৈশিষ্ট্য
এই বিমানে যন্ত্র না থাকলে অন্তত ১৬ জন যাত্রী ভ্রমণ করতে পারেন। জ্বালানি ধরে প্রায় ১৮ হাজার কেজি। এই বিমান প্রতিঘন্টচায় ৯৩৪ কিমি বেগে উড়ে নজরদারি চালাতে পারে। এর রেঞ্জ ৯৬৩০ কিমি। সর্বোচ্চ ৫১ হাজার ফুট উচ্চতায় উড়তে পারে। এছাড়াও অবতরণের জন্য মাত্র ৬৭৩ মিটার রানওয়ে প্রয়োজন।
সূত্রের খবর, ভারতের কাছে এই ধরনের দুটি বিমান রয়েছে। যেগুলি দিল্লির পালাম এয়ারফোর্স বেস থেকে লখনৌ পটনা হয়ে বাংলাদেশ সীমান্তে পৌঁছে গিয়েছে।












Click it and Unblock the Notifications