রোড শো থেকে ঘুড়ি ওড়ানো, মোদীর পৌরহিত্যে জমজমাট গুজরাত সফরে নেতানইয়াহু

এদিন গুজরাত সফরে কী কী করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। কেমন ছিল দেখে নিন তাঁর গুজরাত সফর।

ছয়দিনের ভারত সফরে এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু। দ্বিপাক্ষিক সম্পর্ককে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন নেতানইয়াহু ও নরেন্দ্র মোদী তাঁদের পারস্পরিক বন্ধুত্বের মধ্য দিয়ে। এদিন গুজরাত সফরে গিয়ে ফের একবার ভারত ও নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানালেন বেঞ্জামিন নেতানইয়াহু। জানালেন তিনি ও মোদী অভিজ্ঞতায় প্রবীণ হলেও ভাবনায় নবীন। আর তাই প্রযুক্তির উদ্ভাবন ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে ভারত-ইসরায়েল একসুরে কাজ করবে আগামিদিনে। এদিন গুজরাত সফরে কী কী করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। কেমন ছিল দেখে নিন তাঁর গুজরাত সফর।

আহমেদাবাদে নেতানইয়াহু

পূর্ব নির্ধারিত সূচি মেনে ছয় দিনের ভারত সফরে এসে গুজরাতে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু ও তাঁর স্ত্রী সারা। এদিন সকালে আহমেদাবাদ বিমানবন্দরে নামেন তাঁরা। তাঁদের অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সবরমতী যাত্রা

এরপরে সবরমতী আশ্রমের দিকে এগিয়ে চলে মোদী ও নেতানইয়াহুর কনভয়। রাস্তায় চারপাশে অগণিত মানুষ শুভেচ্ছা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রীকে।

চরকা কাটা

সবরমতীর আশ্রমে ঘুরে বেড়িয়ে মহাত্মা গান্ধীর গল্প শোনার ফাঁকে নরেন্দ্র মোদীর পৌরহিত্যে চরকা কাটা শিখলেন নেতানইয়াহু ও তাঁর স্ত্রী সারা। মোদী নিজে থেকে দিলেন টিপস।

গাইড মোদী

ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিষয়ে প্রথম থেকেই প্রোটোকল ভেঙেছেন মোদী। এদিনও একেবারে গাউডের মতো করে সবরমতী আশ্রম ঘুরে দেখিয়ে আশ্রম সম্পর্কে বুঝিয়ে দিলেন তিনি।

মহাত্মাকে শ্রদ্ধা

এরপরে সবরমতীর পারে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানালেন দুই রাষ্ট্রনেতা। সঙ্গে ছিলেন নেতানইয়াহুর স্ত্রী সারা-ও।

ঘুড়ি ওড়ানো

সবরমতী আশ্রম ঘুরে দেখার পরে সবচেয়ে মজার কাজটি করলেন নেতানইয়াহু ও তাঁর স্ত্রী সারা। নরেন্দ্র মোদীকে পাশে নিয়ে দুজনে ঘুড়ি ওড়ালেন। নেতানইয়াহু তো ওড়ালেনই, সারা-ও ঘুড়ির সুতোয় টানাটানি করলেন মোদীর পৌরহিত্যে।

দেও ঢোলেরায় মোদী-নেতানইয়াহু

সবরমতী আশ্রম ঘুরে দেখার পরে আহমেদাবাদের দেও ঢোলেরা গ্রামে আইক্রিকেট সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন মোদী ও নেতানইয়াহু। সেখানেই ফের একবার ভারত ও নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান নেতানইয়াহু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+