Israel-Palestine Conflict: গাজায় হামলা জোরদার করেছে ইজরায়েল! গত ২৪ ঘন্টায় কয়েকশোজনের মৃত্যু

Israel-Palestine Conflict: গাজায় হামলা জোরদার করেছে ইজরায়েল। এদিন সকালে এক ফিলিস্তিনি মিডিয়া জানিয়েছে, গাজায় একটি আবাসিক ভবনে ইজরায়েলি হানায় কমপক্ষে ৩০ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আবাসিক ভবনটি জাবালিয়া শরণার্থী শিবিরের আল-শুহাদা এলাকায় অবস্থিত ছিল।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইজরায়েলি হামলায় ভবনটি মাটিতে মিশে গিয়েছে। এছাড়াও আশপাশের বেশ কয়েকটি বাড়িও ধ্বংস হয়ে গিয়েছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় ইজরায়েলি বিমান হানায় ১১৭ শিশু-সহ ২৬৬ জন ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে।

গাজায় ইজরায়েল

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাস গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলার পরেই পাল্টা ইজরায়েলের হামলায় এখনও পর্যন্ত প্রায় ৪৬০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। অন্যদিকে হামাসের আক্রমণে মৃত্যু হয় ১৪০০ ইজরায়েলির।

এদিকে ইজরায়েল-হামাস যুদ্ধের মধ্যে মধ্য প্রাচ্যে সংঘাত তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইজরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা সোমবার ভোরে লেবাননে হিজবুল্লার দুটি ঘাঁটিতে আঘাত করেছে। ইজরায়েলের দাবি হিজবুল্লার ঘাঁটি থেকে ইজরায়েলের দিকে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ও রকেট চালানোর পরিকল্পনা করা হচ্ছিল। হামলায় তাদের একজন যোদ্ধার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লা।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হিজবুল্লা যদি যুদ্ধে প্রবেশ করে, তাহলে তারা মস্ত ভুল করবে এবং সেটি দ্বিতীয় লেবানন যুদ্ধের দিকে এগোবে। এদিকে ইজরায়েলি ক্ষেপণাস্ত্র রবিবার প্রতিবেশী সিরিয়ার দামেক্স ও আলেপ্পি আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানে। সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত মিডিয়া জানিয়েছে এই হামলার পরে উভয় বিমানবন্দর থেকে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। হামলায় বিমানবন্দরের দুই কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে সিরিয়া।

রবিবার ইজরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের একটি ট্যাঙ্ক ভুল করে গাজা সীমান্তের দক্ষিণে মিশরে গিয়ে আঘাত করে। মিশরীয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, রবিবার এই ঘটনায় তাদের সীমান্তরক্ষী বাহিনীর বেশ কয়েকজন সদস্য সামান্য আহত হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+