Israel-Palestine Conflict: রাষ্ট্রপুঞ্জে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবকে সমর্থন ভারতের, বেঁকে বসল আমেরিকা
ইজরায়েলের সঙ্গে হামাস জঙ্গিদের সংঘর্ষের জেরে বেঘোরে প্রাণ যাচ্ছে গাজার বাসিন্দাদের। রাষ্ট্রপুঞ্জ গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করে। তাতে ভারত সমর্থন জানালেও আপত্তি জানিয়েছে আমেরিকা। এদিকে ইজরায়েলের সঙ্গে হামাস জঙ্গিদের সংঘর্ষের সময় মার্কিন প্রেসিডেন্ট ছুটে গিয়েছিলে ইজরায়েলে।
এভাবে যুদ্ধ করা ঠিক নয় বলে নেতানিয়াহুকে বারবার অনুরোধ করেছিলেন। এমনকী আরব দুনিয়ার অন্যান্য রাষ্ট্রপ্রধানদের নিয়েও একথা বুঝিয়েছিলেন তিনি। কিন্তু তারপরেও কীভাবে রাষ্ট্রপুঞ্জের যুদ্ধবিরতির প্রস্তাবের বিরোধিতা করল আমেরিকা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

হামাস জঙ্গিদের হামলার জেরে রেগে আগুন ইজরায়েল। গাজায় যাকে বলে রক্তের হোলি খেলা শুরু করেছে ইজরায়েলি সেনা। শিশু-মহিলা থেকে শুরু করে কিশোর প্রবীণদের নির্মম ভাবে হত্যা করা হচ্ছে। এই নিয়ে ইজরায়েলকে হামলা বন্ধ করার জন্য অনুরোধ জানিয়েছে। কিন্তু ইজরায়েল িনজেদের সিদ্ধান্তে অনড়। তাঁরা কিছুতেই হামলা বন্ধ করবে না বলে জানিয়ে দিয়েছে।
এদিকে গাজার বাসিন্দারা ইজারেয়েলি সেনার হামলায় বিপর্যস্ত। এই নিয়ে এবার হস্তক্ষেপ করে রাষ্ট্রপুঞ্জ। গতকাল রাষ্ট্রপুঞ্জ একটি প্রস্তাব পেশ করেছিল। সাধারণ সভায় রাষ্ট্রপুঞ্জ প্রস্তাব রাখে ইজরায়েলের সঙ্গে হামাসদের যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। এবং নিঃশর্তে বন্দিদের মুক্তি দিতে হবে।
সাধারণ সভায় সেই প্রস্তাবের উপরে ভোটাভুটি েনওয়া হয়। সেই ভোটাভুটিতে ভারত পক্ষে ভোট দেয়। কিন্তু আমেরিকা সহ ১০টি দেশ বিরুদ্ধে ভোট দেয়। আর ভোট দান থেকে বিরত থাকে ২৩টি দেশ। আমেরিকার এই আচরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলেকি বাইডেন সরকার চাইছেন গাজায় হত্যালীলা চলুক।
যদিও জানা গিয়েছে প্রস্তাবনায় হামাস শব্দটির উল্লেখ না থাকায় আমেরিকা তার বিরোধিতা করে। প্রথম থেকেই হামাসদের বিপক্ষে থেকেছে আমেরিকা। এবং ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য গত মাসে রাষ্ট্রপঞ্জ ইজরায়েল এবং হামাসদের যুদ্ধবিরতিক যে প্রস্তাব পেশ করেছিল তার থেকে বিরত ছিল ভারত।












Click it and Unblock the Notifications