Israel-Palestine Conflict: শুরু 'অপারেশন অজয়', ইজরায়েল থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে বিশেষ ব্যবস্থা

ইজরায়েল প্যালেস্তাইনের যুদ্ধ ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। নারকীয় হত্যালীলা চলছে েসখানে। বাদ যাচ্ছেন না বিদেশী নাগরিকরাও। নির্মম ভাবে বিদেশী নাগরিকদেরও হত্যা করা হচ্ছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগে আজ থেকেই দেশের নাগরিকদের ফিরিয়ে আনতে তৎপর বিদেশমন্ত্রক।

ইজরায়েল থেকে বিদেশীদের ফিরিয়ে আনতে আজ থেকে অপারেশন অজয় শুরু করেছে ভারত। ইজরায়েলে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে তৎপর বিদেশমন্ত্রক। পশ্চিমবঙ্গের কয়েকজন বাসিন্দাও আটকে রয়েছেন যুদ্ধ বিদ্ধস্ত ইরাকে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, এই পরিস্থিতিতে যাঁরা ইজরায়েল থেকে ভারতে ফিরতে চান তাঁদের ফিরিয়ে আনা হবে।

Israel-Palestine Conflict

হামাসরা গাজায় ঢুকে নির্মম হত্যালীলা চালিয়েছিল। বাদ দেয়নি বিদেশীদেরও। সেই গাজায় আজ ভোর সাড়ে পাঁচটায় ঢুকে পড়ে ইজরায়েলি বাহিনী। গাজা পুনরুদ্ধারে ফসফসার বোমা ব্যবহার করতে শুরু করেছে তারা। আধঘণ্টার গাজা অভিযান করে ইজরায়েলি সেনা। এক প্রকার হামাস জঙ্গিদের জবাব দিতেই এই অভিযান চালানো হয়েছিল।

এদিকে আমেরিকা সাহায্য পাঠাতে শুরু করেছে ইজরায়েলকে। তার পাল্টা আক্রমণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমীর পুতিন। এদিকে ইজরায়েলে তিন দিক থেকে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। লেবানন, সিরিয়াও ইজরায়েলে হামলা চালাতে শুরু করেছে। পাল্টা ইজরায়েলও সিরিয়া এবং লেবাননে রকেট হামলা চালাচ্ছে।

এই কঠিন পরিস্থিতিতে ভারতীয়দের দেশে ফেরাতে তৎপর মোদী সরকার। আজ থেকেই শুরু হচ্ছে অপারেশন অজয়। ইজরায়েলে ভারতীয় দূতাবাসের সঙ্গে সেখানে বসবাসকারী ভারতীয় নাগরিকদের যোগাযোগ করতে বলা হয়েছিল। যুদ্ধকালীন তৎপরতায় তাঁদের দেশে ফেরানোর ব্যবস্থা করছে বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন নিরাপদে ভারতীয়দের দেশে ফেরানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+