Israel-Palestine Conflict: ইজরায়েলে হামাসের হামলার নিন্দা! হিংসার মাধ্যমে কোন সমস্যার সমাধান হয় না: কংগ্রেস
Israel-Palestine Conflict: ইজরায়েলে হামাসের হামলার নিন্দা করেছে কংগ্রেস। তবে এই হামলা নিয়ে বিজেপি ও কংগ্রেসের মধ্যে বিতর্কও শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে ভারতও এই ধরনের হামলার সম্মুখীন হয়েছিল।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, কংগ্রেস সবসময় বিশ্বাস করে ফিলিস্তিনি জনগণের উদ্বেগদুলি কেবল আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। কোনও ধরনের হিংসা থেকে কোনও সমাধান আসে না। প্রসঙ্গত ভারত সরকারও এই হামলার নিন্দা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত ইজরায়েলের পাশে রয়েছে।

এর আগে শনিবার ইজরায়েলে হামাসের হামলা নিয়ে কংগ্রেসকে আক্রমণ করে বিজেপি। মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলা-সহ বিভিন্ন সন্ত্রাসবাদী হামলার উদাহরণ দিয়ে বিজেপি বলেছে, আজ ইজরায়েল যে ঘটনার সম্মুখীন হচ্ছে, ২০০৪-২০১৪ সালের মধ্যে ভারতও একই সমস্যার মুখোমুখি হয়েছিল। যা ভোলার নয়, এবং ক্ষমা করার মতো নয়।
বিজেপির প্রাক্শিত ভিডিওতে রাহুল গান্ধীর একটি বিবৃতি অন্তর্ভুক্ত করা হয়েছে। যেখানে তিনি বলেছিলেন, প্রতিটি সন্ত্রাসবাদী হামলা বন্ধ করা খুবই কঠিন।
প্রসঙ্গত ৭ অক্টোবর হামাস ইজরায়েলে অনুপ্রবেশ করে এবং তারপরে হাজার হাজার রকেট নিক্ষেপ করে। এরপরেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ ঘোষণা করেন। এ-পর্যন্ত এই যুদ্ধে ইজরায়েলের প্রায় ৩০০ মানুষ মারা গিয়েছেন। উল্টোদিকে গাজায় মৃতের সংখ্যা প্রায় আড়াইশো।
এই মুহূর্তে ভারত ছাড়াও আমেরিকা ও ব্রিটেন ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে। অন্যদিকে সৌদি আরব, কাতার ও ইরান হামাসকে সমর্থন জানিয়েছেন। পাকিস্তান ও আফগানিস্তানও ফিলিস্তিনকে সমর্থন জানিয়েছে।
উল্লেখ করা যেতে পারে ভারতের সঙ্গে ইজরায়েলের কৌশলগত সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী মোদী ইজরায়েলে সন্ত্রাসবাদী হামলায় বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেছেন কঠিন সময়ে ভারত ইজরায়েলের সঙ্গে সংহতি প্রকাশ করছে। এদিকে হামাসের হামলার পরে ভারত ইজরায়েলকে সমর্থন জানানোয় ধন্যবাদ জানিয়েছে ইজরায়েল। ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত ভারতের নৈতিক সমর্থনের প্রশংসা করেছেন।












Click it and Unblock the Notifications