Israel-Hezbollah Conflict: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহ, নজর ভারতের! তেহরানে সফর নিয়ে বড় নির্দেশ বিদেশমন্ত্রকের
Israel-Hezbollah Conflict: জরুরি প্রয়োজন ছাড়া তেহরানে সফর নয়। যুদ্ধ পরিস্থিতির মাঝে এমনই বার্তা দিল ভারত। মঙ্গলবার রাতে ইজরায়েলকে লক্ষ্য করে শতাধিক মিসাইল ছোড়া হয়েছে তেহরান এর দিক থেকে। সেই ঘটনার প্রায় ১২ ঘণ্টা পর সফর নিয়ে এই নির্দেশিকা জারি করা হল নয়া দিল্লির তরফে। বিদেশ মন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।
সেখানে বলা হয়েছে, পুরো পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে (Israel-Hezbollah Conflict)। নিরাপত্তা পরিস্থিতির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন ছাড়া তেহরান সফর করার প্রয়োজন নেই। যেসব ভারতীয় বর্তমানে ইরানে বসবাস করেন তাদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে, সব সময় সতর্ক থাকতে হবে ও ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।

অন্যদিকে ইজরায়েলে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক করেও বার্তা দেওয়া হয়েছে সে দেশের হাইকমিশনের তরফে। ঘটনার (Israel-Hezbollah Conflict) পরেই খোলা হয়েছে কন্ট্রোল রুম। পাশাপাশি সে দেশে বসবাসকারী ভারতীয়দের নাগরিকদের সতর্কমূলক জায়গায় থাকার কথা বলা হয়েছে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাতে কেউ না যান সেই পরামর্শও দেওয়া হয়েছে ইজরায়েলের ভারতীয় দুতাবাসের তরফে। শুধু তাই নয়, স্থানীয় প্রশাসনের প্রটোকল মেনে চলার কথা বলা হয়েছে।
যে কোনও ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে। হেল্প লাইন নম্বরটি হল- +972-547520711, +972-543278392। যে কোনও প্রয়োজনে 24/7 সাহায্যের জন্য ফোন করা যাবে বলেও জানানো হয়েছে। যা খবর, গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বিদেশমন্ত্রক। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা বলে জানা যাচ্ছে।
এদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের এই মিসাইল হামলা ব্যর্থ। বৈঠকে তিনি বলেন, রাতে একটা বড় ভুল করে ফেলল ইরান। তাদের এই মূল্য চোকাতেই হবে। ইজরায়েলের প্রধানমন্ত্রী আরও বার্তা দিয়েছেন, ইজরাইল জানে কিভাবে জবাব দিতে হয়। ফলে প্রত্যাঘাত যে হবে তা কার্যত স্পষ্ট। এই অবস্থায় ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা।
ঘটনার পর থেকে পরিস্থিতির উপর নজর রাখছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঘটনার পরেই মার্কিন সেনাকে ইজরায়েলকে সাহায্যের নির্দেশ দিয়েছেন। তেহরান থেকে ছোঁড়া মিসাইল এবং রকেট ধ্বংস করে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। যদিও বাইডেনের এহেন হুঁশিয়ারির পরেই পাল্টা সাবধান বার্তা দিয়েছেন ইরানের বেশ কিছু সংগঠন।












Click it and Unblock the Notifications