দিল্লিতে দূতাবাসে বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ, ভারতে বসবাসকারী ইজরায়েলিদের সতর্ক করা হল
ভারতে বসবাসকারী ইজরায়েলিদের সতর্ক করা হয়েছে। গতকাল দিল্লিতে দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনায় রীতিমতো ঘুম উড়িয়েছে প্রশাসনের। সেই সঙ্গে বিস্ফোরণস্থল থেকে একটিু চিঠিও পাওয়া গিয়েছে। তাতে ইজারায়েলের গাজার উপরে আক্রমণের ঘটনা নিয়ে হুমকি দিতে শুরু করেছে।
ইজরায়েলে দূতাবাসে বিস্ফোরণের ঘটনায় নড়চড়ে বসেছে প্রশাসন। ঘটনাস্থল থেকে যে চিঠি উদ্ধার হয়েছে তাতে গাজায় হামলার ঘটনার প্রতিশোধ বলে উল্লেখ করা হয়েছে। তারপরেই ইজরােয়ল সরকার ভারতে বসবাসকারী নাগরিকদের সতর্ক করেছে এবং কোনও ভাবেই তাঁরা যেন নিজেদের ইজরায়েলি হওয়ার পরিচয় প্রকাশ্যে না আনে তা নিয়ে সতর্ক করেছে।

ইজরায়েলি কোনও প্রতিক যেন তাঁরা প্রকাশ না করে সেরকমই সতর্ক করা হয়েছে ভারতে বসবাসকারী ইজরায়েলিদের। ইজরায়েলের বিদেশমন্ত্রক সতর্কতা জারি করেছে। গতকালের বিস্ফোরণের ঘটনার পরেই ইজরায়েলি দূতাবাস লাগোয়া হিন্দি প্রশিক্ষণ কেন্দ্রের চারপাশে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।
দিল্লি পুলিশের বিশেষ তদন্তকারী দল ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ২ জন সন্দেহভাজনকে আটক করে জেরা করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য গাজায় ইজরায়েলি সেনার িনর্মম হত্যাকাণ্ডের ঘটনায় শোরগোল ফেলে দিয়েছে। গোটা বিশ্ব ইজরায়েলকে এই হত্যাকাণ্ড থেকে বিরত করার চেষ্টা করলেও ইজরায়েল প্রতিশোধ িনতে মরিয়া। হামাস জঙ্গিদের নির্মূল করতে মরিয়া হয়ে উঠেছে ইজরায়েল।
ইজরায়েলের প্রধানমন্ত্রী েনতানিয়া হুর সঙ্গে এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছেন। রাষ্ট্রপুঞ্জ পর্যন্ত ইজরায়েলকে গাজায় নির্বিচারে হত্যার ঘটনা থেকে বিরত থাকতে বলেছে। কিছুতেই ইজরায়েল সরকার গাজায় হামলা বন্ধ করতে রাজি নয়। তাঁরা জানিয়েছেন কোনও মূল্যেই হামাস জঙ্গিদের কাছে ইজরায়েলি পণবন্দিদের প্রাণের দাম তাঁরা দিতে পারবেন না।
হামাসরা হামলা চালানোর সঙ্গে সঙ্গে কয়েকশো ইজরায়েলিকে পণবন্দি করে রেখেছিল। সেই তালিকায় বিদেশি নাগরিকরাও ছিলেন। বেশ কয়েকজন বিদেশি নাগরিককে নির্মম ভাবে হত্যা করেছে হামাস জঙ্গিরা। এমনকী ইজরায়েলিদেরও হত্যা করা হয়েছে। ইজরায়েলে আয়োজিত মিউজিক ফেস্টিভালে যোগ দিতে আসা বিদেশি নাগরিকদের পণবন্দি করে রেখেছে হামাসরা।












Click it and Unblock the Notifications