জম্মু-কাশ্মীরে হিন্দুদের খুন অব্যাহত, ব্যাঙ্ক ম্যানেজারকে হত্যা করল জঙ্গিরা
জম্মু-কাশ্মীরে হিন্দুদের খুন অব্যাহত
সোনু কুমার, রাহুল ভাটের পর কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত হলেন আরও এক হিন্দু৷ এ নিয়ে শেষ তিনমাসে জম্মু-কাশ্মীরে পরপর বেশ কয়েকটি হিন্দু হত্যার ঘটনা ঘটাল জঙ্গিরা! বৃহস্পতিবার (২ জুন) কুলগামে রাজস্থানের একজন ব্যাঙ্ক ম্যানেজারকে গুলি করে হত্যা করা হয়েছে!

দু'দশকের বেশি সময় ধরে হিন্দু হত্যা আলছে কাশ্মীরে!
শেষ দু'দশকের বেডি সময় ধরে জম্মু-কাশ্মীরে হিন্দু হত্যা চলে আসছে৷ বিশেষজ্ঞদের মতে এর পেছনে রয়েছে ইসলামিস্ট জঙ্গিদের একটি প্রাচীন আদর্শ, কাশ্মীর উপত্যকাকে ইসলামি দেশ হিসেবে প্রকাশ করার চাহিদা! যদিও অনেকে মনে করেছিলেন ৩৭০ ধারা ওঠার পর কাশ্মীরে হিন্দু হত্যা কিছুটা হলেও কমবে! কিন্তু আদপে তা হয়নি! জম্মু-কাশ্মীরে পরপর ঘটেছে হিন্দু হত্যার ঘটনা! বৃহস্পতিবার ইসলামিস্ট সন্ত্রাসীরা বিজয় কুমার নামে এক ব্যক্তির উপর গুলি চালায়, যিনি দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার মোহন পোরার একটি গ্রামীন ব্যাঙ্কে কাজ করতেন।

হাসপাতালে মারা যান কুমার!
গুলি লাগার পর, রাজস্থানের হনুমানগড়ের বাসিন্দা কুমারকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়! বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষ থেকে টুইটে জানানো হয়েছে, কুলগাম জেলার আরেহ মোহনপোড়ার একটি গ্রামীন ব্যাঙ্কে ম্যানেজারকে গুলি করে জঙ্গিরা। এই ঘটনায় তিনি গুরুতর জখম হন। তিনি রাজস্থানের হনুমানগড়ের বাসিন্দা। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে।

দু'দিন আগেই এক হিন্দু শিক্ষিকাকে গুলি করে খুন করেছে জঙ্গিরা!
এর আগে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার গোপালপোরা এলাকায় সন্ত্রাসীরা এক হিন্দু মহিলাকে গুলি করে মেরেছে৷ তার দু'দিন পরই ব্যাঙ্ক ম্যানেজার হত্যার ঘটনাটি ঘটল। পুলিশ জানিয়েছে, রজনী বালা নামে ওই মহিলা একজন স্কুল শিক্ষিকা ছিলেন। তিনি তার স্বামী এবং মেয়ের সাথে জম্মু বিভাগের সাম্বাতে থাকতেন!












Click it and Unblock the Notifications