কুম্ভ মেলায় হামলার ছক আইএসের, অডিও বার্তায় ভেসে এল হাড় হিম করা হুমকি

ভারতে ইসলামিক জঙ্গি সংগঠন আইএসআইএস ফের একবার বড় হামলার ছক কষছে।

ভারতে ইসলামিক জঙ্গি সংগঠন আইএসআইএস ফের একবার বড় হামলার ছক কষছে। দেশের নানা প্রান্তে 'লোন উলফ অ্যাটাক' করা হবে বলে অডিও বার্তায় হুমকি দিয়েছে আইএস জঙ্গিরা। কেরল থেকে যুবকদের যে দল জঙ্গিদলে নাম লিখিয়েছে তাদের মধ্যেই একজন এখন আইএসের শীর্ষ নেতা। সেই রশিদ আবদুল্লাই ভারতে হুমকির বার্তা দিয়েছে।

কুম্ভ মেলায় হামলার ছক আইএসের, অডিও বার্তায় ভেসে এল হুমকি

বলা হয়েছে, লাস ভেগাসে যেমন ভিড়ে ঠাসা এলাকায় হামলা হয়েছে, তেমন স্টাইলেই ভারতেও জঙ্গি হামলা চালানো হবে। কুম্ভ মেলা, কেরলের খিসার পুরমের মতো অনুষ্ঠানে হামলা চালাবে আইএস জঙ্গিরা।

জঙ্গি রশিদ আবদুল্লার হুমকি, লাস ভেগাসে মিউজিক কনসার্টে আমাদের লোক গিয়ে অনেককে মেরেছে। সেভাবেই ভারতেও ভিড়ে ঠাসা জায়গায় হামলা চালানোর জন্য আইএস মতাদর্শে বিশ্বাসীদের পরামর্শ দিয়েছে রশিদ।

পুলিশ জানিয়েছ, এই রশিদ আবদুল্লা আইএসে যোগ দিতে আফগানিস্তানে গিয়েছিল। তার বিরুদ্ধে ভারতে মামলা তো রয়েইছে, ইন্টারপোলের রোড নোটিশও রয়েছে এই জঙ্গির নামে।

কয়েকদিন আগেই কেরল পুলিশ জানিয়েছে, সেই রাজ্য থেকে অন্তত ১০০ জন যুবক আইএস জঙ্গি সংগঠনে যোগ দিয়েছে। তার কয়েকদিনের মধ্যেই এই ঘটনা ঘটেছে। কেরল পুলিশ হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সহ একাধিক স্যোশাল নেটওয়ার্কিং সাইট থেকে অন্তত ৩০০টি ভিডিও ক্লিপ সংগ্রহ করেছে। তা খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+