কাশ্মীরি দম্পতির ISIS যোগ! সন্ত্রাসের হাইপ্রোফাইল মামলায় চার্জশিট পেশ এনআইএর
কাশ্মীর থেকে বেরিয়ে এসে হিনা-জাহানজেইবের ISIS যোগ! সন্ত্রাসের হাইপ্রোফাইন মামলায় চার্জশিট পেশ এনআইএর
জাহানজেইব বিটেক ইঞ্জিনিয়ার ছিল। আইএসআইএস-র হাত ধরে সে সন্ত্রাসবাদের দিকে ঝুঁকতে থাকে। ২০২০ সালের মার্চ মাসে তাকে ও তার স্ত্রী হিনাকে দিল্লির একটি বাড়ি থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশ্যাল টিম। কাশ্মীরি এই দম্পতির সঙ্গে আইএসএর খোরাসান প্রভিন্সের যোগ রয়েছে বলে অভিযোগ ছিল। সেই মামলায় এদিন চার্জশিট দায়ের করেছে এনআইএ।

কাশ্নীরি যুবকের সন্ত্রাস যোগ
সূত্রের দাবি,কাশ্মীর থেকে এসে দিল্লিতে উচ্চশিক্ষা গ্রহণ করছিল জাহানজেইব। সেই সময় আইএস হ্যান্ডেলার হুজাইফার সঙ্গে আলাপ । তারপর হুজাইফার হাত ধরে আইএসএর ভারত প্রধানের সঙ্গে যোগাযেগ স্থাপন করে জাহানজেইব। এরপর থেকে একাধিক দাগী সন্ত্রাসবাদীর সংস্পর্শে আসতে থাকে সে। আর রক্তলীলার রাস্তা আর থামতে পারেনি!

হিনার সন্ত্রাস যোগ
জাহানজেইবের স্ত্রী হিনা ২০১৪ থেকে ১৫ সালে পুনেতে পড়াশোনা করতে আসে কাশ্মীর থেকে । সেই সময় তার হাতে কিছু আইএসের নথি এসে পড়ে। এরপর থেকে জাহানজেইবের সঙ্গে সখ্যতা ও ২০১৭ সালে বিয়ে।

এরপর কী ঘটে?
পুলিশ জানতে পেরেছে যে , এরপর থেকে হিনা ও জাহানজইবরা আবদুল্লাহ ও সাদিয়ার মতো কয়েকজনকে নিজেদের শিবিরে যোগ দেওয়ায়। চলে নিভৃতে সন্ত্রাসী হামলার চক্র। এরপর সিএএ বিরোধী প্রতিবাদে সামিল হয়ে সরকার বিরোধিতায় নামে। এমনকি সাম্প্রদায়িক হিংসায় ইন্ধন যোগানোর ছক কষে বলে অভিযোগ রয়েছে।

রক্তক্ষয়ী হামলার ছক
জাহানজেইব ও আবদুল্লাহ মহারাষ্ট্রের নাসিকে বোমা বিস্ফোরণের হাত ধরে বড়সড় হামলার ছক কষতে শুরু করেছিল। এমনকি তারা আইইডি বানাতেও শুরু করে বলে খবর ছিল পুলিশের কাছে। হিংসা ছড়ানো সহ একাধিক অভিযোগে বহু ধারায় জেহানজেইবদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এরপরই গ্রেফতারি।












Click it and Unblock the Notifications