করোনা গ্রাস:মার্কজ প্রধান মৌলানা সাদকে নিয়ে বড় খবর প্রকাশ্যে! কী জানালেন আইনজীবী
দিল্লির নিজামুদ্দিনের ঘটনার পর থেকে দেশে করোনা আতঙ্ক কার্যত দ্বিগুণ হয়ে গিয়েছে। গোটা দেশে ১ হাজারের উপর তবলিঘি সদস্য করোনা আক্রান্ত। এদিকে, খুঁজে পাওয়া যাচ্ছে না তবলিঘি জামাতের প্রধানকে। এমন পরিস্থিতিতে এদিন দিল্লি পুলিশ খোঁজ পেয়েছে মৌলানা সাদের। এরপরই আসে মৌলানা সাদের আইনজীবীর তরফে বার্তা।

কী জানিয়েছেন মৌলানা সাদের আইনজীবী?
মৌলানা সাদের আইনজীবী তউসিফ খান জানিয়েছেন যে, আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন মৌলানা। তাঁর কোয়েরেন্টাইনের পর্ব সমাপ্ত হলেই তিনি পুলিশের তদন্তে যোগ দেবেন। উল্লেখ্য, মৌলানা সাদের বিরুদ্ধে লকডাউনের নিয়ম মেনে ধর্মীয় সভার আয়োজন করার অভিযোগ রয়েছে।

কোথায় রয়েছেন মার্কজ প্রধান?
দিল্লির জাকির নগর এলাকায় রয়েছেন মার্কাজ প্রধান মৌলানা সাদ। এমনই জানিয়েছে পুলিস। নিজামউদ্দিনের ঘটনা প্রকাশ্যে আসার পরেই গা-ঢাকা দিয়েছিলেন তিনি। যদিও পরে ভিডিও বার্তায় দাবি করেছিলেন তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন। কিন্তু কোথায় আছেন সেতথ্য প্রকাশ করেননি। দিল্লি পুলিস তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

নিজামুদ্দিনের ঘটনা ও ভারত
দিল্লিতে প্রশাসনকে না জানিয়ে লকডাউনের নিয়মভঙ্গ করে করোনার আবহে বিশাল ধর্মীয় সমাবেশ আয়োজিত হয় নিজামুদ্দিন এলাকায়। এরপর থেকেই সেখানে ও ভারত জুড়ে সেই তবলিঘি জামাতের ধর্মীয় সভার বহু সদস্যের মধ্যে করোনার চিহ্ন মেলে। ছড়িয়ে যায় আতঙ্ক। শেষে জানা যায়, সভায় বিদেশীরাও ছিলেম। যাঁরা বিভিন্ন জায়গায় ভারতে গা ঢাকা দিয়েছেন। এরপরই মৌলানার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। খোঁজ শুরু হতেই তিনি গা ঢাকা দেন বলে খবর।












Click it and Unblock the Notifications