সাদা ফতুয়া, সাদা টুপি পরে ছাত্ররা পড়ছেন সংস্কৃত, উদাহরণ তৈরি করল কেরলের ইসলামিক কেন্দ্রটি
সাদা ফতুয়া, সাদা টুপি পড়ে ছাত্ররা পড়ছেন সংস্কৃত, উদাহরণ তৈরি করল কেরলের ইসলামিক কেন্দ্রটি
সারি সারি পড়ুয়া বসে রয়েছে। তাদের সকলের সাদা ফতুয়া। মাথায় সাদা টুপি। শিক্ষককের দিকে তাকিয়ে তারা সংস্কৃত শ্লোক বসে রয়েছে। এই কারণে ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানটি দেশের অন্যান্য প্রতিষ্ঠানের থেকে নিজেদের ব্যতিক্রমী করে তুলেছে। কেরলের ত্রিশুর জেলায় এই রকম শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাওয়া যায়।

ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কৃত পাঠ
'গুরুর ব্রহ্ম গুরুর বিষ্ণু, গুরুর দেবো মহেশ্বর, গুরুর সাক্ষাত পরম ব্রহ্ম, তসমই শ্রী গুরাভে নমহা।' একটি ছাত্র কোনও জড়তা ছাড়াই সামনে বসা শিক্ষকের সামনে শ্লোকটি আউরে গেল। শিক্ষক জানালেন, চমৎকার হয়েছে। ইসলামিক এই শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কৃত, উপনিষদ, পুরাণ পড়ানো হয়। সেই সময় ছাত্ররা শিক্ষকের সঙ্গে সংস্কৃতে কথা বলেন। মালিক দ্বীনার ইসলামিক কমপ্লেক্স (MIC) দ্বারা পরিচালিত একাডেমি অফ শরিয়া অ্যান্ড অ্যাডভান্সড স্টাডিজ (ASAS)-এর অধ্যক্ষ ওনাম্পিল্লি মুহাম্মদ ফয়েজি বলেন, অন্য ধর্ম সম্পর্কে সাম্যক জ্ঞানের জন্য পুরাণ, উপনিষদ, সংস্কৃত পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এর ফলে ছাত্ররা অন্য ধর্মকে সম্মান জানাতে পারবে।

পড়ানো হয় রামায়ন, মহাভারত, গীতা
সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে MIC দ্বারা পরিচালিত একাডেমি অফ শরিয়া অ্যান্ড অ্যাডভান্সড স্টাডিজের অধ্যক্ষ ওনাম্পিল্লি মুহাম্মদ ফয়েজি বলেন, বেদ, উপনিষদ, পুরাণ সম্পর্কে গভীর জ্ঞান পড়ুয়ারা পাবেন না। তবে প্রাথমিক একটা জ্ঞান তারা পাবে। তারা অন্য ধর্মের ভিত্তি জানতে পারবেন। ছাত্ররা মাত্র আট বছর সংস্কৃত, বেদ, উপনিষদ অধ্যয়ন করছে। তবে এই সময়ের মধ্যে অন্য ধর্মের প্রতি সচেতন হতে পারবে তারা। তিনি বলেন, দশম শ্রেণি উত্তীর্ণ হওয়ার পর গবত গীতা, উপনিষদ, মহাভারত, রামায়ণের গুরুত্বপূর্ণ অংশগুলি পড়ানো হয়।
এই শিক্ষাকেন্দ্রটি কলিকট বিশ্ববিদ্যালয়ের অধীনে। এখানে উর্দু, ইংরেজির মতো ভাষাগুলো পড়ানো হয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানে একাধিক ভাষা শেখা শেখানো। এখান থেকে ডিগ্রিও পাওয়া যায়।

প্রবেশিকা পরীক্ষার পরেই মেলে পড়ার সুযোগ
ফয়েজি বলেন, ছাত্রদের এখানে কঠোর অনুশাসনের মধ্যে পড়াশোনা করতে হয়। এই প্রতিষ্ঠানের নিজস্ব মান ও ঐতিহ্য রয়েছে। প্রতিষ্ঠানটির ঐতিহ্য ধরে রাখতে পারবে, এমন পড়ুয়াদেরই এখানে নেওয়া। এখানে পড়ার জন্য প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। সেখানে পাশ করার পরেই এখানে পড়ার সুযোগ পাওয়া যায়। পড়ুয়ারা জানিয়েছে, প্রথম প্রথম আরবি ভাষার মতো সংস্কৃত ভাষাটাও কঠিন লাগত। তিনি অধ্যবসার জেরে দুটো ভাষাই এখন সহজ হয়ে গিয়েছে।

আরবির মতো কঠিন সংস্কৃত
সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এক ছাত্র বলেন, 'নিয়মিত সংস্কৃত পড়তে হয়েছে। অধ্যবসা করতে হয়েছে। এখন সংস্কৃতটা অনেকটাই সহজ হয়ে গিয়েছে। আমরা আরবি ভাষার মতো সংস্কৃত ভাষাটিকেও গুরুত্ব দিয়ে পড়েছিলাম।' অন্য একটি ছাত্র বলেন, 'প্রথম প্রথম সংস্কৃত শ্লোকগুলো খুব ভালোলাগত। এখন আমিও সেই শ্লোকগুলো পড়তে পারি' ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানটির তরফে জানানো হয়েছে, 'সংস্কৃত শেখানোর বিষয়ে আমরা এখনও পর্যন্ত অভিভাবকদের থেকে কোনও অভিযোগ পাইনি। আমরা ছাত্ররা নিখুঁতভাবে শেখানোর চেষ্টা করি।'
প্রতীকী ছবি
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications