পাকিস্তান কি চরম আতঙ্কিত! পাক সেনাকে নিয়ে কোন পদক্ষেপ ইসলামাবাদের

গোটা ভূস্বর্গে এখন স্তব্ধতা যেন আগামীর ঝড়ের আশঙ্কার প্রমাদ গুনছে। কাশ্মীর জুড়ে পরিস্থিতি ক্রমেই থমথমে।

গোটা ভূস্বর্গে এখন স্তব্ধতা যেন আগামীর ঝড়ের আশঙ্কার প্রমাদ গুনছে। কাশ্মীর জুড়ে পরিস্থিতি ক্রমেই থমথমে। সেরাজ্যে পাক আগ্রাসন রুখে দিতে কার্যত বড় সড় পদক্ষেপ মোদী সরকার নিতে চলেছে বলে বিভিন্ন সূত্রে থেকে জল্পনা উঠে আসছে। এমন এক পরিস্থিতিতে গোটা উপত্যকায় জারি ১৪৪ ধারা। বন্ধ রয়েছে ইন্টারনেট, মোবাইল পরিষেবা। এমন এক প্রেক্ষাপটে ইসলামাবাদ দিল্লির পদক্ষেপে যে ত্রস্ত , তা আবারও প্রমাণিত।

পাকিস্তান কি চরম আতঙ্কিত! পাক সেনাকে নিয়ে কোন পদক্ষেপ ইসলামাবাদের

পাকিস্তান সেনাকে নিয়ে এবার আঁটোসাঁটো পদক্ষেপ নিচ্ছে ইসলামাবাদ। কাশ্মীরের পরিস্থিতি ঘোরালো হতেই ,ভারত থেকে পাকিস্তান সেনার ওয়েবসাইট তুলে নিল ইসলামাবাদ। প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসে পুলওয়ামা কাণ্ডের পর , পাকিস্তানি সেনার ওয়েবসাইট হ্যাক হয়। এরপরই পাকিস্তান সেনাকে নিয়ে বড়সড় নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে ইসলামাবাদ।

পাকিস্তানি সেনার ওয়েবসাইট গত রাত থেকেই চালু করলেই দেখা যাচ্ছে, তাতে লেখা রয়েছে, 'এই ওয়েবসাইটের মালিক কিছু আইপি অ্যাড্রেস ও একটি এলাকার বাসিন্দাদের ওয়েবসাইট অ্যাকসেস করায় নিষেধাজ্ঞা জারি করেছে। ' প্রসঙ্গত, রবিবার সন্ধ্যেয়ে পাকিস্তানে বিশেষ নিরাপত্তা বিষয়ক বৈঠকে আয়োজিত হয়। যেখানে সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খান থেকে বিদেশমন্ত্রী ও পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান হাজির ছিলেন। এরপরই ভারত থেকে পাকিস্তানের সেনার ওয়েবসাইট তুলে নেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+