বড়সড় সাফল্য! দিল্লি বিমানবন্দরে এনআইএ'য়ের হাতে ধৃত আইএস চক্রী

Delhi Airport: বড়সড় সাফল্য জাতীয় তদন্তকারী সংস্থার! আইএসআইএসের এক চক্রীকে হাতেনাতে ধরলেন গোয়েন্দারা। কেনিয়া নাইরোবি থেকে দিল্লি ফিরছিলেন ধৃত ওই ব্যক্তি। দিল্লি বিমানবন্দরে নামতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

ধৃত ওই ব্যক্তির নাম আরফান আলি বলে জানা গিয়েছে। তার (ISIS) গ্রেফতারি বড়সড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে। আরফানের গ্রেফতারি এনআইএ'য়ের বড়সড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে। ইতিমধ্যে আরফানকে নিজেদের হেফাজতে নিয়েছে তদন্তকারী সংস্থা। কেন ভারতে সে ফিরেছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে খবর।

বড়সড় সাফল্য এনআইএয়ের!

জানা গিয়েছে, আরফান আলি সরাসরি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএসআইএসের সঙ্গে যুক্ত বলে দাবি। শুধু তাই নয়, ভারতের মাটিতে আইএসের হয়ে সে কাজ করত বলেও জানা গিয়েছে। এমনকি আরফানের বিরুদ্ধে নাশকতার চেষ্টা চালানোর মতও মারাত্মক অভিযোগ রয়েছে বলেও খবর।

২০২০ সাল থেকে আরফানের খোঁজ ছিল না। বিদেশের মাটিতে ভারত বিরোধী একাধিক কার্যকলাপের সঙ্গে যুক্ত সে। কর্নাটকের বাসিন্দা আলি সে রাজ্যের যুবকদের অনলাইনের মাধ্যমে মগজধোলাইয়ের কাজ করত বলেও তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন। দীর্ঘদিন ধরেই আরফানের খোঁজ চালাচ্ছিলেন তদন্তকারী আধিকারিকরা।

গোপন সুত্রে ধৃত ওই জঙ্গির ভারতে ফেরার খবর আসে এনআইএ'য়ের কাছে। আর সেই মতো গোয়েন্দারা তাঁকে ধরতে ফাঁদ পাতে বিমানবন্দরে। সেই মতো দিল্লি বিমানবন্দরে নামতেই আরফান ঘিরে ফেলেন নিরাপত্তায় থাকা সিআরপিএফের জওয়ানরা। এরপর তারাই এনআইএয়ের হাতে ধৃতকে তুলে দেয়।

এএনআইয়ের দাবি, আরফান আলিকে জেরা করে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে। এমনকি ভারতের মাটিতে আইএস কার্যকলাপ নিয়ে অনেক গোপন তথ্য সামনে আসতে পারে বলেও মত গোয়েন্দাদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+