আইএসআইএস -এর টুইটার অ্যাকাউন্ট চালানো হত বেঙ্গালুরু থেকে!

বেনামে এই অ্যাকাউন্টটি পরিচালিত হত, এবং এই অ্যাকাউন্টটির ১৭,৭০০ ফলোয়ার্সও রয়েছে। সমস্ত বার্তাই এখানে আইএসআইএস-এর পক্ষে টুইট করা হত। এই টুইটার হ্যান্ডলটি আইএসআইএস-এর প্রচার উপাদান হিসাবেই ব্যবহার করা হত। বেঙ্গালুরুতে যে ব্যক্তি এই অ্যাকাউন্টের কাজ চালাতেন তার নাম মেহদি বলে জানা গিয়েছে। সাম্প্রতি আইএসআইএস জঙ্গীদের বন্দীদের মুণ্ডচ্ছেদ করার ভিডিওটি এই মেহেদিই আপলোড করেছিল।
বেঙ্গালুরুর বাসিন্দা মেহেদি প্রায় এক বছর ধরে এই অ্যাকাউন্টটি চালাচ্ছে। প্রাথমিকভাবে এই জঙ্গী সংগঠনের মতাদর্শে প্রভাবিত হয়ে আইএসআইএস এ নাম নথিভুক্ত করে মেহেদি। কিন্তু আইএসআইএস তার পরিবারকে আর্থিকভাবে কোনও সাহায্য করবে না বুঝতে পেরে দুরে সরার সিদ্ধান্ত নেয় মেহেদি। এর পর থেকেই তাদের টুইটার হ্যান্ডেলটি সামলানোর দায়িত্ব নেয় সে।
এই অ্যাকাউন্টটি বেঙ্গালুরু আইপি অ্যাড্রেস দিয়ে অন্য কোথাও থেকে পরিচালনা করা হচ্ছে কিনা সে সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না ভারতীয় গোয়েন্দারা। ফলে সে দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। মেহেদির নাগরিক সত্ত্বাও খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications